চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ এবং বন্ধু হলো বই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৩
শিল্প সাহিত্য
A A
চ্যানেল আই অনলাইন এর সংবাদ সম্মেলনে বক্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার কলেজ স্কয়ারে চলছে ১১তম বাংলাদেশ বইমেলা। সপ্তাহব্যাপী এই বইমেলার সমাপ্তি আগামি বুধবার (১৩ ডিসেম্বর)। বইমেলাকে কেন্দ্র করে কলেজ স্কয়ারে প্রতিদিনই থাকছে বিভিন্ন সেমিনার কিংবা আলোচনা অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হলো শিশু সাহিত্য বিষয়ক আলোচনা সভা।

আলোচনার বিষয় ছিলো ‘শিশুদের জন্য নতুন কিছু লেখা হচ্ছে, নাকি অতীতের ছায়া অনুসরণ?’ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

এছাড়াও অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও লেখক পবিত্র সরকার। আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রঞ্জন সেন। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার ও শিশুসাহিত্যিক আসলাম সানী, হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এবং চুমকি চ্যাটার্জী সহ বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান শিশুসাহিত্যিক এবং প্রকাশক।

Banglabid

প্রাযুক্তিক পৃথিবীতে বই পড়ার বিষয়টি হুমকির মুখে। প্রায়শই অভিযোগ শোনা যায়, আজকের শিশুরা গেজেটে যতোটা আগ্রহী বইয়ে ততোটা নয়। আসলেই কি তাই?

নতুন কিছুকে গ্রহণের পাশাপাশি বইয়ের আবেদনও যে ফুরিয়ে যায়নি, আলোচনা অনুষ্ঠানে সেই উদাহরণ টেনে এনে প্রধান অতিথির বক্তব্যে শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর বলেন, “এখনকার শিশুরা আধুনিক গেজেট পছন্দ করছে, সেইসাথে বইও পছন্দ করছে। আমার বড় মেয়ের এক কন্যা ও এক পুত্র। তাদের একজনের বয়স সাড়ে তিন বছর, এবং অন্যজনের আড়াই বছর। তারা এখন থেকেই বইকে খেলনার মতো ভালোবাসে। আমার মনে হয়, আমাদের পরের তিন-চারটা জেনারেশনও কিন্তু বইয়ের সাথেই আছে।

তিনি বলেন, মা-বাবার পরম্পরা ধরে যতো যাই হোক সাহিত্যকে, বইকে আমার সঙ্গে রেখেছি। আমি মনে করি, আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ অংশ ও বন্ধু হলো বই। পরবর্তীতে আমার যখন দুটি কন্যা হলো, তাদেরকেও আমি বোঝানোর চেষ্টা করেছি যে বই হলো পরম বন্ধু। তাদের ছোটবেলা থেকেই দেখেছি, তারা খেলনার দোকানের পাশাপাশি বইয়ের দোকানেও তাদের সমান যাতায়াত ছিলো।

Reneta

আলোচনা অনুষ্ঠানে শিশুদের জন্য আগামিতে আরো সুন্দর সুন্দর প্রকাশনার উদ্যোগ নেয়ারও দাবি করেন বক্তারা। এরআগে গেল সপ্তাহে বাংলাদেশ বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু‌। বইয়ের আবেদন নিয়ে সেদিনও তিনি বলেছিলেন,“সময় যতই এগোক, যতই ইন্টারনেট আর পিডিএফে লেখা আসুক, বই থাকবেই। রাষ্ট্র থাকুক অথবা না থাকুক, বই থাকবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসলাম সানীকলকাতাপবিত্র সরকারফরিদুর রেজা সাগরবইমেলাবাংলাদেশ বইমেলালেককলেখকশিশু সাহিত্যশিশু সাহিত্যিক
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

আগস্ট ১৩, ২০২৬

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT