চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় আগুনে পুড়ল ১১ দোকান

রাজীব হাসান কচিরাজীব হাসান কচি
৪:১৩ অপরাহ্ন ২৭, মে ২০২৫
- সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A

চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

জীবননগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল মোহাইমেন তুষার জানান, ঘটনাটি ঘটে আজ (২৭ মে) মঙ্গলবার আনুমানিক রাত ১টার দিকে। খবর পেয়ে রাত ১টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাজারের নৈশপ্রহরী রেজাউল ইসলাম জানান, বাজারের সাইফুল ইসলামের খাবারের হোটেল থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

স্থানীয় হোটেল ব্যবসায়ী রানা হোসেন জানান, অনেক ব্যবসায়ী ঈদ উপলক্ষে দোকানে ও গোডাউনে প্রচুর মালামাল মজুদ করে রেখেছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে কারণ কিছু গোডাউনে সয়াবিন তেল ছিল, যা আগুন ছড়িয়ে দিতে সহায়ক হয়। ফ্রিজসহ অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রীও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীদের হিসেব অনুযায়ী, মোট ক্ষতির পরিমাণ প্রায় পৌনে এক কোটি টাকা।

জীবননগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুন্সী মাহবুবুর রহমান বাবু বলেন, ঈদের আগে এমন ভয়াবহ ঘটনায় ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই সর্বস্ব হারিয়ে পথে বসেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্নিকাণ্ডআগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT