চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ১১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ন ০৭, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বন্দুকধারীর হামলায় শিশুসহ ১১ জন নিহত

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বন্দুকধারীর হামলায় শিশুসহ ১১ জন নিহত

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমের সলসভিল টাউনশিপে একটি হোস্টেলে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ বছরের এক শিশু, ১২ বছরের এক ছেলে এবং ১৬ বছরের এক মেয়েও রয়েছে। শনিবার ভোরে এ হামলায় আরও ১৪ জন আহত হয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা ম্যাথে জানান, ভোর সাড়ে ৪ টার দিকে অন্তত তিনজন অজ্ঞাত বন্দুকধারী হোস্টেল প্রাঙ্গণে ঢুকে মদ্যপ অবস্থায় এলোমেলোভাবে গুলি চালাতে শুরু করে। এখনও হামলাকারীদের কেউ গ্রেপ্তার হয়নি।

ম্যাথে জানান, মোট ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি হোস্টেলটিকে একটি “অবৈধ শিবিন” (লাইসেন্সবিহীন মদের দোকান) বলে বর্ণনা করেন এবং জানান, এ ধরনের স্থাপনাতেই অধিকাংশ গণহত্যার ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, নিরপরাধ মানুষও প্রায়ই ক্রসফায়ারে পড়ে। অপরাধপ্রবণ দক্ষিণ আফ্রিকা অবৈধ মদের দোকানগুলো বড় চ্যালেঞ্জ।

দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক বছরগুলোতে ক্লাব, শিবিন এবং বারের আশপাশে গণ গুলিবর্ষণের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি অভিযানেও এ ধরনের কার্যক্রম পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না। শুধুমাত্র চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ—১২ হাজার অবৈধ মদের দোকান বন্ধ করেছে, ১৮ হাজার-এর বেশি লোককে গ্রেপ্তার করেছে।

Reneta

জাতিসংঘের মাদক ও অপরাধ দমন অফিস (ইউএনওডিসি)-এর ২০২৩–২৪ সালের তথ্যে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা বিশ্বের সবচেয়ে উচ্চ হত্যার হারের দেশগুলোর একটি, যেখানে প্রতি ১ লক্ষে ৪৫ জন খুন হন।

দক্ষিণ আফ্রিকার পুলিশের তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রতিদিন গড়ে ৬৩ জন দক্ষিণ আফ্রিকান হত্যার শিকার হয়েছে। হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। তদন্ত চলছে এবং পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে অভিযান চালাচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ১১ জন নিহতদক্ষিণ আফ্রিকাবন্দুকধারীর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT