চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাবারে বিষ মিশিয়ে একই পরিবারের ১১ সদস্যকে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ন ১১, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পাকিস্তানে বিবাদের জেরে খাবারে বিষ মিশিয়ে একই পরিবারের ১১ সদস্যকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে প্রশাসন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের লাকি মারওয়াত জেলায়। এমন ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাটিতে।

জানা গেছে, এই জেলায় তখতি খেলা নামে একটি গ্রাম রয়েছে। ওই গ্রামের একটি বাড়ি থেকেই পুলিশ একসঙ্গে ১১টি মৃতদেহ খুঁজে পেয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন দুই ভাই, তাদের দুই স্ত্রী, তাদের ৬ সন্তান এবং একজন অতিথি। তাদের খুন করার দুদিন পর বিষয়টি প্রকাশ্যে আসে। ওই পরিবারের অন্য একজন সদস্য বাইরে ছিলেন। তিনি বাড়িতে ফেরার পর বিষয়টি জানাজানি হয়।

পুলিশ জানিয়েছে, তাদের খাবারে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে খুনি ব্যক্তি ওই পরিবারের সদস্য হতে পারে অথবা পরিবারের আত্মীয় হতে পারে। কারণ সে বাড়িতে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে। তারপর অপরাধ সংগঠিত করে বাইরে থেকে বাড়ির দরজা বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায়।

পুলিশ আরও জানিয়েছে, অপরাধীর পরিকল্পনা ছিল পরিবারের সকল সদস্যকে খুন করা। এই ঘটনার দু’দিন পর পরিবারের অন্য এক সদস্য বাড়ি ফিরে দেখেন বাড়ির গেট বাইরে থেকে বন্ধ রয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনার ভয়ে তিনি দ্রুত গেট খুলে বাড়িতে প্রবেশ করে সকলের মৃতদেহ দেখতে পান। এরপর তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে ঘটনাটি জানান। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘেরাও করে এবং ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ শুরু করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই ঘটনায় খাইবার পাখতুনখোয়ার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত বিচারপতি আরশাদ হুসেন শাহ পুলিশের কাছে একটি প্রতিবেদন চেয়ে পাঠিয়েছেন। অপরাধীকে দ্রুত গ্রেফতারের নির্দেশও দেন তিনি। তিনি বলেন, খুব শীঘ্রই দোষীদের আইনের আওতায় আনা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: পরিবারপাকিস্তানবিষবিষ মিশিয়ে খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের ৪ বেসরকারি কলেজের নাম পরিবর্তন

ফেব্রুয়ারি ৩, ২০২৬

পবিত্র শবে বরাত: দেশের কল্যাণ প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ

ফেব্রুয়ারি ৩, ২০২৬
অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT