ভয়াবহ বন্যার কবলে দেশের ১১ জেলার বিস্তীর্ণ অঞ্চল। ভয়াবহ সংকটে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট বিভাগের দুর্গত এলাকার লাখ লাখ মানুষ। এসব এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হলেও তা প্রয়োজনের তুলনায় কম, বলছেন বানভাসিরা। আবার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া এবং পানির ¯্রােতের কারণে ত্রাণ সামগ্রী নিয়ে অনেকে দুর্গতদের কাছে যেতে পারছেন না। গত দুই দিনে বন্যায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘটনায় পরিস্থিতির উন্নতি হতে পারে।







