অপরাধ

মিছিল থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক

আটককৃত ১১ নেতাকর্মীর ছবি, মিছিল থেকে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

মিছিল থেকে আটককৃত ১১ নেতাকর্মীর ছবি, যারা বিভিন্ন বয়সের।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার (১৮ মে) ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ডিবি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বৈষম্যবিরোধী আন্দোলন দমনসহ বিভিন্ন দুষ্কৃতির সঙ্গে জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। ইতোমধ্যে তারা দুই শতাধিকের বেশি নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে।

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এ ঘটনার পর নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও স্থগিত করেছে।

বিষয়:আটকডিবিমিছিল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…