স্বাস্থ্য

করোনায় আরও ১০৪ জন আক্রান্ত শনাক্ত

বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিস্থিতি, স্বাস্থ্য সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে বাংলাদেশে মানুষের স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যবিধি মানার গুরুত্ব বোঝানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১০০ জন ঢাকা মহানগর, ১ জন চট্টগ্রাম, ১ জন রাজশাহী ও ১ জন নাটোর জেলার বাসিন্দা। তবে এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ২০ লাখ ৪০ হাজার ১১৮ জন। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫১ জন।

বিষয়:করোনা করোনা ভাইরাস ভাইরাস মহামারি স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…