চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদে ১ হাজার বছরের পুরোনো কুরআনের পাণ্ডুলিপি উন্মোচন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ পূর্বাহ্ন ০৩, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবের কিং আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি এক হাজার বছরের পুরোনো কুরআন বিষয়ক একটি বিরল পাণ্ডুলিপি উন্মোচন করেছে।

বৃহস্পতিবার ২ এপ্রিল আন্তর্জাতিক সংবাদমাধ্যম সৌদি গেজেট এ তথ্য জানায়।

উন্মোচিত পাণ্ডুলিপিটি বিশিষ্ট আলেম আবু উবাইদাহ মা’মার ইবনুল মুথান্না রচিত ‘গরিব আল-কুরআন’ শীর্ষক গ্রন্থ, যা কুরআনের দুর্লভ শব্দ ও পরিভাষা নিয়ে রচিত। চতুর্থ হিজরি শতাব্দীর এ পাণ্ডুলিপিটি ১৭ বাই ২২ সেন্টিমিটার আকারের ২৩টি ফোলিও নিয়ে গঠিত। পাণ্ডুলিপিটি স্পষ্ট আন্দালুসীয় লিপিতে লেখা হলেও সূরাগুলোর নাম কুফিক লিপিতে খোদাই করা হয়েছে, যা কুরআনিক গবেষণার ক্ষেত্রে এর বিশেষ গুরুত্ব নির্দেশ করে।

ছবি: সংগৃহীত

গ্রন্থাগার কর্তৃপক্ষ জানায়, তাদের সংগ্রহে কুরআনের ব্যাখ্যামূলক বহু দুর্লভ পাণ্ডুলিপি রয়েছে। এর মধ্যে আবু ইসহাক আল-জাজ্জাজ-এর ‘ইরাব আল-কুরআন ওয়া মাআনিহ’, ইবনে কুতায়বাহ আল-দিনাওয়ারি-এর ‘তাউইল মুশকিল আল-কুরআন’ উল্লেখযোগ্য। এছাড়া আল-তাবারি-র বিখ্যাত ‘তাফসির আল-তাবারি (জামি‘ আল-বায়ান ফি তাফসির আল-কুরআন)’-এর অংশবিশেষও সেখানে সংরক্ষিত রয়েছে। একইসঙ্গে আবু বকর মুহাম্মাদ আল-নাক্কাশ-এর ‘ফি মাআনি আল-কুরআন ওয়া তাফসিরিহ’-সহ আরও বহু পাণ্ডুলিপি রয়েছে।

গ্রন্থাগারটির ঐতিহ্য সংগ্রহশালায় কুরআনের তাফসির, তেলাওয়াত ও তাজবিদ, কুরআনের বিজ্ঞান এবং মুসহাফ—এই চারটি প্রধান ক্ষেত্রে বিভক্ত ১৮৫টিরও বেশি বিরল পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। এর মধ্যে ‘তাফসির আল-জালালাইন’, ‘আল-দুরর আল-মানথুর’সহ বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ অন্তর্ভুক্ত রয়েছে। কর্তৃপক্ষ জানায়, এসব পাণ্ডুলিপি, দলিল, আলোকচিত্র ও প্রত্নবস্তুর সংগ্রহ প্রদর্শনের মাধ্যমে গবেষণার নতুন ক্ষেত্র উন্মোচন এবং ঐতিহ্য সংরক্ষণে অবদান রাখাই তাদের লক্ষ্য।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আব্দুল আজিজকুরআনের পাণ্ডুলিপিগ্রন্থাগারপাব‌লিক লাইব্রেরিসৌদি আরবের কিং
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সাথে পারল না বাংলাদেশ

এপ্রিল ৩, ২০২৬

নায়ক পাচ্ছেন ১৫০ কোটি, নায়িকার মাত্র ১২ কোটি?

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

কানাডায় অন্যথিয়েটার ও অন্যস্বর টরন্টোর বিশেষ প্রযোজনা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বৃদ্ধি, ইরানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT