নাটোরে জেলা প্রশাসকের (ডিসি) পুরাতন ডাক বাংলোর বাগান থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শনিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে সদরের কান্দিভিটা এলাকার বাংলোটির বাঁশঝাড়ের একটি গর্তে পুঁতে রাখা ব্যালটগুলো উদ্ধার করা হয়। এতে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন প্রার্থীর প্রতীকে সিল মারা ব্যালট ছিল।
নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম বলেন, এগুলো নির্বাচন কমিশনের সাথে আলাপ করে পুরাতন ডিসি বাংলোয় রাখার সিদ্ধান্ত হয়েছিল। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক জাতীয়ভাবে টেন্ডারের মাধ্যমে এই সমস্ত ব্যালট পেপার ঠিকাদার নিয়ে গেছেন।
তিনি বলেন, কিছু নষ্ট পুরাতন ডিভাইস এবং ব্যালট পেপার গর্ত করে সেগুলো নষ্ট করা হয়েছে।








