কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র ডাকাত দলের গুলিতে জমিলা খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় শিশুসহ আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২৪ এপ্রিল) ভোরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত জমিলা খাতুন টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হোসেনের স্ত্রী।
এছাড়াও অন্য গুলিবিদ্ধরা হলেন- আবদুল করিমের স্ত্রী মনিরা বেগম ও তার মেয়ে নুর ফাতেমা। বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬ এপিবিএনের পুলিশ সুপার জামাল পাশা জানিয়েছেন, সশস্ত্র সালমান শাহ গ্রুপের ১২-১৫ জন সশস্ত্র সন্ত্রাসী মনিরার ঘরে গিয়ে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।








