চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

রাসেল মাহমুদরাসেল মাহমুদ
১১:৪০ পূর্বাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ, রাজনীতি
A A

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) ও বিএনপি প্রার্থীর সমর্থকদের দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহত লিজনকে (৩০) ঢামেকে প্রেরন করা হয়েছে। গুলিবিদ্ধ জালাল সরকারকে (৬৫) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকী গুলিবিদ্ধসহ আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন ও বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জিয়াউর রহমান জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা প্রথমে নোয়াদ্দা গ্রামে প্রচারনা চালান। সেখান থেকে মুন্সীকান্দি গ্রামে ভোট চাইতে গেলে ধানের শীষ প্রতীকের সমর্থক সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক উজির আলী ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ মোল্লার লোকজন হামলা চালায়।

ধানের শীষ প্রতীকের সমর্থক মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক উজির আলী বলেন, আমি ঢাকায় থাকি। মুন্সীকান্দি গ্রামে স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমার ভাইকে মারধর করলে মারামারি বাঁধে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আতাউর করিম বলেন, ককটেলে আহত লিজন নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। জালাল নামে অপর আরকেজনকে গুলিবিদ্ধ অবস্থায় এ হাসপাতালে ভর্তি করা হয়।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এদের পূর্ব বিরোধ ছিল। নির্বাচন ঘনিয়ে আসতেই আবার এরা এলাকায় সক্রিয় হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: গুলিবিদ্ধধানের শীষবিএনপি প্রার্থীমুন্সিগঞ্জমুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালমোল্লাকান্দি ইউনিয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে, যা বললেন বিসিসিআই সহ-সভাপতি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহের নির্দেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দেশে আবারও ভূমিকম্প

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দীপু দাসের পরিবারকে আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা দেবে সরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পাকিস্তানের ‘ইউ টার্নের’ পর যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT