জনপদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি দুর্ঘটনা, আহত ও ক্ষতিগ্রস্ত যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ছবি, আহত ও ক্ষতিগ্রস্ত যানবাহন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার সংলগ্ন ইসলামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টা দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার ইসলামপুর এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাস
নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের মাঝ বরাবর ধাক্কা দিলে মাইক্রোবাসে থাকা বরযাত্রীদের মধ্যে দুইজন গুরুতর আহত হয়, পরে আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে টাঙ্গাইল গামী মাইক্রোবাসটি বাস্তায় দাঁড়িয়ে থাকা ইট বোঝাই ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনটি ঘটে।

জানা যায়, ঢাকার দিয়াবাড়ি এলাকা থেকে টাঙ্গাইল নগর জালফৈ বাইপাস এলাকায় বরযাত্রী কনের বাড়িতে যাওয়ার পথে এ ঘটনাটি ঘটে। নিহত ও আহতের পরিচয় জানা যায়নি।

বিষয়:টাঙ্গাইল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দুর্ঘটনা নিহত ১

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…