চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর জনসভার মাঠে দুই গ্রুপের মারামারিতে নিহত ১

সাঈদ পান্থ সাঈদ পান্থ
১০:৪২ পূর্বাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৩
জনপদ, বরিশাল
A A
জনসভার মাঠে দুই গ্রুপের মারামারিতে আহত একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক জনসভা মাঠে মারামারির ঘটনায় সিরাজ সিকদার (৫৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সিরাজ হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের অনুসারী বলে জানা গেছে। তবে নিহত সিরাজকে শাম্মীর অনুসারী বলেও দাবি করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভার মাঠে দ্বৈত নাগরিকত্বের কারণে প্রার্থিতা বাতিল হওয়া বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পঙ্কজ নাথ-এর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পঙ্কজ নাথ- এর সমর্থকরা মিছিল নিয়ে জনসভাস্থলে ঢুকছিল। আগে থেকে অবস্থান নেওয়া শাম্মী অনুসারীরা তাদের লক্ষ করে বোতল নিক্ষেপ শুরু করে। এ সময় দুপক্ষের হাতাহাতি হয়। তখন তারা লাঠি দিয়ে পিটিয়ে সিরাজসহ ১৮ জনকে আহত করেন। তখন মারামারির মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়েন সিরাজ। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ বলেন, আমার লোকজন যখন জনসভা মাঠে প্রবেশ করে তখন হামলা হয়েছে। জনসভা মাঠে লাঠি ও রড কোথায় পেল? পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

তবে শাম্মী আহম্মেদ বলেন, সিরাজ কৃষক লীগের ওয়ার্ড সভাপতি। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কোনো লোক তার (পঙ্কজ) সঙ্গে নেই। আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধ। তাদের ওপর হামলা হয়েছে। এতে সিরাজ নিহত হয়েছে।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামরুজ্জামান তুহিন বলেন, একজনকে নিয়ে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করছি, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবুও সন্দেহের কারণে আমরা লাশ মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, সিরাজকে যিনি হাসপাতালে নিয়ে এসেছেন তিনি জানিয়েছেন, জনসভার মাঠে অসুস্থ হয়ে পড়েন সিরাজ। তখন তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: দুই গ্রুপের মারামারিতে নিহত ১প্রধানমন্ত্রীর জনসভাবরিশাল কোতোয়ালি মডেল থানাবরিশালে বঙ্গবন্ধু উদ্যান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুয়েতে ১১ মার্চ থেকে শুরু হচ্ছে রমজান মাস

পরবর্তী

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের কার্যক্রম শুরু

পরবর্তী
বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণে ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের কার্যক্রম শুরু

বরিশাল জিলা স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল জিলা স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সম্মেলন

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT