জনপদ

বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শিশুসহ আহত ৬

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা, বাস ও ট্রাকের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনার ছবি, বাস ও ট্রাকের সংঘর্ষের দৃশ্য, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News – চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নারী ও শিশুসহ ৬ জন।

রবিবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ চটকির সাঁকো এলাকায় লক্ষ্মীপুর-কমলনগর-রামগতি আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখি অপর একটি সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় এখনও জানা যায়নি। আহত সবাইকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই সিএনজির যাত্রী।

জানা যায়, এলাকাবাসী গুরুতর যখম তিনজন সিএনজি যাত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক এক পুরুষ যাত্রীকে মৃত ঘোষণা করেন। আহত নারী ও শিশুসহ দু’জনের অবস্থাও আশংকাজনক বলে মেডিকেল সূত্রে জানা গেছে।

জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আনোয়ার হতাহতের খবরটি নিশ্চিত করেছেন।

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…