চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে মাইন বিস্ফোরণে নিহত ১

হাসান ইসমাইলহাসান ইসমাইল
৩:২১ অপরাহ্ণ ২৩, মে ২০২৩
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A

বান্দরবানের রুমা উপজেলায় মাইন বিস্ফোরণে ১ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১ জন। উপজেলার ৩নং রেমাক্রি-প্রাংসা ইউনিউনের বংকু পাড়া টু ধোপানিছড়া সীমান্ত লিংক সড়ক এলাকায় পরিচ্ছন্নতার কাজ করার সময় এ মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই ওই শ্রমিক নিহত হন।

মঙ্গরবার (২৩ মে) সকাল ১০ টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. রাশেদ (১৮) এবং গুরুতর আহত দুলাল (৩৫) চট্টগ্রামের বাঁশখালীর চনুয়া গ্রামের মদিনা পাড়া ৪নং ওয়ার্ড এর বাসিন্দা।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম জানান, বান্দরবানের রুমা থানচির দুর্গম সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে একজন শ্রমিক নিহত ও এক শ্রমিক আহত হয়েছে। নিহতের লাশ থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সুত্রে জানা যায়, বান্দরবান জেলার রুমা উপজেলার ৩নং রেমাক্রি-প্রাংসা ইউনিউনের ৫ নং ওয়ার্ডের চাইক্ষ্যাং পাড়ার পাশ্ববর্তী পাহাড়ে পরিচ্ছন্নতার কাজ করার সময় মাইন বিস্ফোরণে ১ জন শ্রমিক ঘটনাস্থলে নিহত হয় এবং ১জন গুরুতর আহত হয়। পরে দুই শ্রমিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা উদ্ধার করে দুপুর ১২টায় থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এর আগে বুধবার (১৭ মে) দুপুরে বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সৌলপিপাড়ার কাছাকাছি তামলং বম পাড়ায় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময়  মাইন বিস্ফোরণে জুয়েল ত্রিপুরা (৩৫) নামে একজন নিহত হয় এবং গুরুত্বর আহত হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছে আব্রাহাম ত্রিপুরা (৩১) নামে একজন শ্রমিক ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বান্দরবানবিজিবিমাইন বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT