চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সিগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশু নিহত, আহত ১

রাসেল মাহমুদরাসেল মাহমুদ
৯:৫২ অপরাহ্ন ০৭, আগস্ট ২০২৫
জনপদ, মুন্সীগঞ্জ
A A

মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় ৬ বছরের ১ শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে ৬ বছরের আরও ১ শিশু।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী পূর্বপাড়া নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ।

নিহত সারাফাত (৬) জামালদী এলাকার মফিজ উদ্দীনের ছেলে ও গুরুতর আহত জামিয়া (৬) একই এলাকার বিল্লাল হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, আহত দুই শিশু মধ্যে সারাফাত বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অপর শিশুর উন্নত চিকিৎসা চলছে । এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, স্কুল থেকে ফেরার পথে ওই দুই শিশু ট্রাকের বেপরোয়া গতি দেখে রাস্তার পাশে একটি বাড়ির সীমানা প্রাচীরের পাশে অবস্থান নেয়। বেপরোয়া গতিতে আসতে থাকা সামুদা কেমিক্যাল কোম্পানির ট্রাকটি বাড়ির সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা দিলে বাড়ির প্রাচীর ধ্বসে শিশু দুটির উপরে পড়ে। এতে তারা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশু সারাফাতের মৃত্যু হয়।

এদিকে এই ঘটনার পর স্থানীয়রা নিরাপদ যান চলাচলের দাবিতে অভ্যন্তরীন ওই সড়কে বিক্ষোভ করে এবং সামুদা কেমিক্যাল কোম্পানির দুটি গাড়ি আটক করে ভাংচুর করে। এ সময় গাড়ি চালক ও সহযোগীকে মারধর করে স্থানীয়রা। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাক দুর্ঘটনামুন্সিগঞ্জশিশু নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

এআই নির্ভরতায় ব্যাংকিং ও টেক দুনিয়ায় কর্মী ছাঁটাইয়ের ঝড়

এপ্রিল ৫, ২০২৬

চার্চ নেতাদের সাথে ইস্টারের আনন্দ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

‘নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’, জানানো হবে ইউনেস্কোকেও’

এপ্রিল ৫, ২০২৬

জ্বালানি তেল নিয়ে কমছেই না ভোগান্তি

এপ্রিল ৫, ২০২৬

মাকালু অভিযানে যাচ্ছেন এভারেস্টজয়ী বাবর আলী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT