চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভে হাত না দিয়েই ১.৮ বিলিয়ন ডলার দায় পরিশোধ: গভর্নর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
গভর্নর রিজার্ভে হাত না দিয়ে ১.৮ বিলিয়ন ডলার দায় পরিশোধ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত দুই মাসে এক বিলিয়ন ৮০০ মিলিয়ন ডলার দায় পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। রিজার্ভে হাত না দিয়েই এই দায় পরিশোধ করেছে ব্যাংকটি। এতে তেল, গ্যাস, সারসহ দরকারি পণ্য আমদানিতে অনিশ্চয়তা কাটতে শুরু করেছে।

দায় পরিশোধ প্রসঙ্গে শনিবার (১৯ অক্টোবর) চ্যানেল২৪ এর বিজনেস নিউজে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, আড়াই বিলিয়ন ডলারের মতো অনাদায়ী, অনিষ্পন্ন দায় ছিল সরকারের। সেটা ইতোমধ্যে আমরা কমিয়ে ৭০০ মিলিয়নে নিয়ে এসেছি।

সারের জন্য এবার প্রচুর দেনা দেওয়া হয়েছে জানিয়ে গভর্নর বলেন, বিদ্যুতের জন্য আদানি-শেভরনকে দেনা দেওয়া হয়েছে। এতে সবার দেনা কমিয়ে আনা হয়েছে। আমাদের লক্ষ্য, আগামী দুই মাসের মধ্যে দেনা শূন্যতে আনা। তখন বাজারে তারল্য বাড়বে। আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে সব দেনা মেটানো হয়ে যাবে। তখন আরও ইতিবাচক ধারায় ফিরবে আমাদের অর্থনীতি। তাই এই মুহূর্তে বিনিয়োগ প্রবৃদ্ধি নিয়ে চিন্তা করছি না। এ জন্য সবাইকে ধৈর্য্য ধরতে হবে।

Banglabid

সামনে আমাদের প্রবৃদ্ধি ৪ থেকে ৫ এর মধ্যে থাকবে জানিয়ে গভর্নর বলেন, যদি আমরা আইএমএফ থেকে ২ থেকে ৩ বিলিয়ন অতিরিক্ত পাই, এর সঙ্গে বিশ্বব্যাংকের আরও ২ বিলিয়ন পাই। তাহলে এই ৫ বিলিয়ন নিয়ে দুটো জিনিস করতে হবে। সরকার কিছু ব্যয় বাড়াতে পারবে, এতে করে অর্থনৈতিক কার্যক্রম কিছুটা গতিশীল হবে। এখনই লম্ফ-ঝম্প করলে হবে না যে আমাদের বিনিয়োগ নেই। এখন বিনিয়োগ কম হবে, এটাই বাস্তবতা। এখন বিশ্বব্যাংক বলছে, আমাদের প্রবৃদ্ধি হয়ত ৪ শতাংশে নেমে আসবে। হতে পারে, আমি মনে করি, ৪ থেকে ৫ শতাংশের মধ্যে হয়তো হবে। হোক তাও সেটা একটা বছরই তো। এ সময় শ্রম অসন্তোষে রপ্তানি কমে যাওয়ার শঙ্কার কথাও জানান গভর্নর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. আহসান এইচ মনসুরবাংলাদেশ ব্যাংকরিজার্ভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-সাউথ আফ্রিকা টেস্ট

পরবর্তী

ইরানের পাশে সরাসরি দাঁড়ালো রাশিয়া

পরবর্তী
ইরানের পাশে সরাসরি দাঁড়ালো রাশিয়া

ইরানের পাশে সরাসরি দাঁড়ালো রাশিয়া

আটাবের মিডিয়া ব্রিফিং ও প্রেস কনফারেন্সে কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাভেল এজেন্সি ব‍্যবসায় শৃঙ্খলা ফেরাতে আটাবের ৯ দফা দাবি

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT