চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক দুর্বৃত্তায়ন রোধে প্রধানমন্ত্রীর পাশে থাকতে যুবলীগ চেয়ারম্যানের আহ্বান

শাহ ফারুক রহমানশাহ ফারুক রহমান
৬:৪৫ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০২০
রাজনীতি
A A

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, দুর্নীতিবাজ, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও অন্যায়কারী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার এই সময়ে আমাদের প্রধানমন্ত্রীর পাশে থাকতে হবে।

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক একে এম তারিকুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভা পরিচালনা করেন যুগ্ম আহবায়ক প্রকৌশলী বাহার খন্দকার সবুজ। যুবলীগ চেয়ারম্যান করোনার সময় দেশের মানুষের সহায়তায় যুক্তরাষ্ট্র যুবলীগের নেতাকর্মীরা যেভাবে এগিয়ে এসেছে তার প্রশংসা করেন।

সদ্য ঘোষিত কমিটিকে তারুণ্যনির্ভর কমিটি উল্লেখ করে ফজলে শামস পরশ বলেন, আমরা সাবেক ছাত্র নেতাদের একটি প্লাটফর্মে নিয়ে এসেছি। আমরা শিক্ষিত ছাত্র সমাজের সঙ্গে পেশাজীবীদের সমন্বয় করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রমকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য যুবলীগের নেতাকর্মীরা ভ্যানগার্ড  হিসেবে কাজ করছে।

ভার্চুয়াল আলোচনা সভার প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, দুর্নীতির বরপুত্র তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করছে। যুবলীগ তার ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত।

তিনি বলেন, এই তারেক রহমানের নেতৃত্বেই ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আমাদের প্রিয় নেত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ষড়যন্ত্র সফল হয়নি। তবে আমরা হারিয়েছিলাম দলের ২৬ জন নিবেদিত প্রাণ নেতাকর্মীকে।

Reneta

তিনি আরও বলেন, দশ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠিকে আশ্রয় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আজ বিশ্ব মানবতার নেত্রী হিসেবে পরিচিত। দক্ষতা, যোগ্যতা আর বিচক্ষণতা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল।

আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা হাসান রেজা খান।

যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম আহবায়ক প্রকৌশলী বাহার খন্দকার সবুজ বলেন, প্রবাস জীবনের চরম বাস্তবতার মাঝেও দেশের যে কোন প্রয়োজনে নিজেদের বিলিয়ে দিতে প্রস্তুত যুবলীগ নেতা কর্মীরা। তিনি যুবলীগের নতুন নেতৃত্বকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান।

সমাপনী বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক একেএম তারিকুল হায়দার চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যে কোন সংকটময় মুহুর্তে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেত্রীর পাশে ছিল এবং থাকবে। যুবলীগের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আমরা, সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার নেতা কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে।

ভার্চুয়াল আলোচনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসকারী যুবলীগের শতাধিক নেতা কর্মী অংশ নেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ আওয়ামী যুবলীগশেখ ফজলে শামস পরশ
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT