চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‍ইসরায়েল-ফিলিস্তিন বিরোধ: আগের নীতি থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্পের

জিপু বিশ্বাসজিপু বিশ্বাস
৯:০৭ পূর্বাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে আমেরিকার দীর্ঘদিনের নীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র প্রথম বৈঠকের পর ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য ‘সেরা’ শান্তিচুক্তি প্রতিষ্ঠার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, শান্তির জন্য ফিলিস্তিন ও ইসরায়েলকে অবশ্যই সমঝোতায় আসতে হবে।২০১৪ সালের পর শান্তি নিয়ে বাস্তব কোন আলোচনাই হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি  ফিলিস্তিন ভূখণ্ডে নতুন ইহুদি বসতি স্থাপন কার্যক্রম থেকে কিছুটা ক্ষান্ত হতে নেতানিয়াহুকে অনুরোধ জানান।তবে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই জেরুজালেমের পশ্চিম উপকূলে ও পূর্ব জেরুজালেমে হাজারখানেক নতুন বসতি স্থাপনের অনুমোদন করে ইসরায়েল।

এ বৈঠকের আগে দেশ দুটির মধ্যে চলমান বিরোধ নিরসনে মার্কিন নীতিতে হোয়াইট হাউস বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছিলেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা।

তিনি বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের নীতি দুই-রাষ্ট্র সমাধান থেকে সরে আসতে পারে। যুক্তরাষ্ট্র শান্তি প্রচেষ্টায় আর কোনো শর্ত বা উপায় বলে দিতে চায় না। বরং আশা করে, দুই দেশ নিজেদের মধ্যে ঐকমত্যে পৌঁছাবে।

Reneta

“কারণ দুই-রাষ্ট্র সমাধান শান্তি আনতে পারছে না। শান্তিই কাম্য। তা দুই-রাষ্ট্র সমাধানের মাধ্যমে আসুক বা ভিন্ন কোনো উপায়ে, দুই পক্ষ একমত হলেই হলো।”

এ বিষয়ে নেতানিয়াহু বলেন, আমিও এর স্থায়ী সমাধান চাই।তবে শান্তির পূর্ব দুটি শর্ত জুরে দেন। প্রথমত, ফিলিস্তিনকে অবশ্যই ইহুদি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত জর্ডান নদীর পশ্চিম তীরের নিরাপত্তার কর্তৃত্ব ইসরায়েলের কাছে থাকবে।

এদিকে হোয়াইট হাউসের নীতি পরিবর্তনের আভাসে হতাশা ব্যক্ত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী পরিষদের সদস্য হাসান আশরাওয়ি বলেন, ‘এর কোনো মানে হয় না। এটা কোনোভাবে যৌক্তিক নীতি হতে পারে না।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরাইলইসরাইল ও ফিলিস্তিন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT