চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‌‘ফণী’ যেন ফণা তুলতে না পারে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:১৪ অপরাহ্ন ০২, মে ২০১৯
সম্পাদকীয়
A A

ঘূর্ণিঝড় ফণী ক্রমশ শক্তিশালী হয়ে ওঠায় বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে সতর্কতার মাত্রা বাড়িয়ে দেয়া হয়েছে। ইতোমধ্যে একাধিক সমুদ্রবন্দরে সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এর মধ্যে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সাত নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরে ছয় নম্বর ও কক্সবাজার সমুদ্রবন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ফণীর কারণে ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এমনকি ফণীর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলাসমূহের নিম্নাঞ্চল ৪-৫ ফুটের বেশি উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আমরা ইতিপূর্বে এমন প্রাকৃতিক দুর্যোগে দেশের উপকূলীয় এলাকার মানুষকে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে দেখেছি। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ভয়াবহ ঘূর্ণিঝড়ে উপকূল ও উপকূলীয় দ্বীপসমূহের প্রায় ১ লক্ষ ৩৮ হাজার মানুষ নিহত হয়েছেন।

নিকট অতীতের সিডর কিংবা আইলা’র ক্ষয়ক্ষতিও ব্যাপক। তবে এরপর থেকেই দুর্যোগ মোকাবেলায় সরকারের নানা সতর্কতামূলক কার্যক্রম লক্ষ্য করা গেছে।

এরই ধারাবাহিকতায় ফণী থেকে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় বুধবার থেকেই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ সরকার। উপকূলের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষের পাশাপাশি উপজেলা ও উপকূলীয় অঞ্চলগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় দেশের উপকূলীয় ১৯ জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

Reneta

এসব জেলা-উপজেলায় সাইক্লোন শেল্টারের পাশাপাশি স্বেচ্ছাসেবকও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় মাইকিং করে স্থানীয় জনসাধারণকে ফণী সম্পর্কে সতর্ক করতে দেখা গেছে। এমনকি ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে থাকা এলাকার কর্মকর্তা-কর্মচারিদের সাপ্তাহিক ছুটি এবং অন্য ছুটি বাতিল করে তাদের কর্মস্থলে উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

এসব কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে ফণী মোকাবেলার আগ পর্যন্ত এ নিয়ে আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। ঘূর্ণিঝড় ফণী যেন তার সর্বগ্রাসী ফণা তুলতে না পারে তা সকলে ঐক্যবদ্ধভাবে নিশ্চিত করতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঘূর্ণিঝড় ফণীফণীসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমে ব্যর্থ হয়ে সহপাঠীকে হত্যার পর আত্মহত্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট স্থগিত

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যুতে মুখ খুললো বিসিসিআই

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT