চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ শিক্ষার্থী পেলেন ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ড ২০১৯’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২০
শিক্ষা
A A

কেমব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষায় অসাধারণ নৈপুণ্যের জন্য ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ৯ জন শিক্ষার্থীকে ১২ টি ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ড- ২০১৯’ প্রদান করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল। সোমবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ড’ প্রদান করে থাকে, যা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কেমব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতি প্রদান করে থাকে কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন। সর্বোচ্চ ফলাফলধারী কেমব্রিজ লার্নারদের স্বীকৃতি প্রদান করাই এই পুরস্কারের প্রাথমিক উদ্দেশ্য।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদেশি পাঠ্যক্রমে অধ্যয়নরত শিক্ষার্থীদের অসাধারণ নৈপুণ্যের জন্য স্বীকৃতি প্রদান করা হয়।

Banglabid

ডিপিএস এসটিএস স্কুল ঢাকার পুরস্কার বিজয়ী নয় শিক্ষার্থী হলেন: গণিতে সর্বোচ্চ নম্বর অর্জন করায়  ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কার অর্জন করেন  আরিয়ান বিন শাহরিয়ার, বেস্ট অ্যাক্রোস ৮ কেমব্রিজ আইজিসিএসই অ্যাওয়ার্ড লাভ করেন সৈয়দ শেহজার আহমেদ। এর পাশাপাশি তিনি আইজিসিএসই আইসিটি বিষয়ে অসাধারণ নৈপুণ্যের জন্য ‘টপ ইন বাংলাদেশ’ পুরস্কার অর্জন করেন, বেস্ট অ্যাক্রোস ৩ কেমব্রিজ ইন্টারন্যাশনাল এ লেভেল অ্যাওয়ার্ড অর্জন করেন পুরু ভাইশ এবং এ লেভেল রসায়ন এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে সর্বোচ্চ ফলাফলের জন্য ‘টপ ইন বাংলাদেশ অ্যাওয়ার্ড’ লাভ করেন তিনি। অর্থনীতিতে ভালো ফলাফল অর্জন করায় টপ ইন বাংলাদেশের এএস লেভেল অ্যাওয়ার্ড লাভ করেন ফাইজা তাসনীম জামান।

এছাড়া, ডিপিএস এসটিএস স্কুলের তিন জন শিক্ষার্থী আইজিসিএসই অ্যাওয়ার্ডে ‘টপ ইন বাংলাদেশ ‘ লাভ করেন। পুরস্কার বিজয়ীরা হলেন- পদার্থ বিজ্ঞানে নাইমা সিরাজ, অর্থনীতিতে ফাহমিদ শাহরিয়ার, বিজনেস স্টাডিজে জাহির আব্বাস। স্কুলটির দুই জন শিক্ষার্থী আইজিসিএসই অ্যাওয়ার্ডে ‘হাই অ্যাচিভমেন্ট’ লাভ করেন। তাঁরা হলেন: এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টে আরিয়ানা হুসাইন এবং কম্পিউটার সায়েন্সে আরিয়ানা ইলমা রহমান।

এ প্রসঙ্গে ডিপিএস এসটিএস স্কুলের অধ্যক্ষ হার্শা ওয়াল বলেন, কেমব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের লক্ষ্য ও স্বপ্নপূরণ হয়েছে। তাঁদের এই অসাধারণ নৈপুণ্যে আমরা অত্যন্ত আনন্দিত। আমি পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই। এসব শিক্ষার্থীরাই পরবর্তী সময়ে বাংলাদেশকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। শিক্ষার্থীদের সফলতা অর্জনে  সঠিক দিক নির্দেশনা এবং সহযোগিতা প্রদানের জন্য আমরা স্কুলের সব শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘তারুণ্যই রুখতে পারে উগ্রবাদ’

পরবর্তী

দিল্লিতে আন্দোলনে যুক্ত থাকায় দুই বাংলাদেশি গ্রেপ্তার

পরবর্তী

দিল্লিতে আন্দোলনে যুক্ত থাকায় দুই বাংলাদেশি গ্রেপ্তার

মোবাইল ব্যাংকিং Mobile Banking Bangladesh

মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক সংখ্যা ৭ কোটি ৮৫ লাখ

সর্বশেষ

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে প্রথম বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT