চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ মার্চ শুরু হচ্ছে ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

দেশের হাই স্কুল ও কলেজের (৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী) শিক্ষার্থীদের জন্য টানা তৃতীয়বারের মত শুরু হচ্ছে ‘ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কনটেস্ট’।

শিশু-কিশোরদের প্রোগ্রামিংসহ তথ্য প্রযুক্তিতে দক্ষ করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গত ২ বারের আয়োজনে সাড়া পাওয়ায় এবারের পরিসর বেড়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা’র মাধ্যমে যে উৎসাহ উদ্দীপনা আমরা তৈরি করতে চেয়েছিলাম, সেটা আমরা ঠিক মতই পেরেছি। তাই এ বছর আমরা আরো বড় পরিসরে আয়োজন করতে উদ্যোগী হয়েছি। এবার ১৬টি আঞ্চলিক প্রতিযোগিতার পাশাপাশি ৩টি উপজেলায়ও এ আয়োজন অনুষ্ঠিত হবে”।

গত দুবছরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘২০১৫ সালে আমরা ৮টি এবং ২০১৬ সালে ১৬টি আঞ্চলিক পর্যায়ের কনটেস্টের পর জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। বিগত দু’বার আয়োজন করতে গিয়ে আমরা উপলব্দি করেছি, আমাদের শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখার আগ্রহ শহরের গণ্ডি ছাড়িয়ে গ্রাম পর্যন্ত পৌঁছে গিয়েছে’।

এ বছর হাইস্কুলে প্রোগ্রামিং এর পাশাপাশি মেয়েদের জন্য ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট এবং শিশুদের জন্য জাতীয় শিশু কোডিং উৎসবের আয়োজন থাকছে।

এমন আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে পলক বলেন, ‘ স্কুল শিক্ষার্থীরা যা-তে ছোটবেলা থেকেই তথ্যপ্রযুক্তি জ্ঞান অর্জন করে এবং বিশ্বমানের প্রোগ্রামার হতে পারে, সে জন্য শক্ত ভিত্তি তৈরি করতেই এমন আয়োজন’।

Reneta

এই আয়োজনে এবার প্রচারণামূলক অ্যাক্টিভেশন,মেন্টরস ট্রেনিং,অনলাইন মেন্টরশীপ ও ফোরাম, ১৬টি আঞ্চলিক প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা, ৩টি উপজেলা পর্যায়ে প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা, ৪টি অনলাইন প্র্যাকটিস কনটেস্ট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক সারাদেশে স্থাপিত ২০০১টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবে অনলাইন কনটেস্ট, জাতীয় প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা, জাতীয় প্রোগামিং ক্যাম্প, বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড (আইওআই) ক্যাম্প অনুষ্ঠিত হবে।

আইওআই ক্যাম্প থেকে নির্বাচিত ৪ (চার) জন এ বছর ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড এ অংশগ্রহণ করবে। অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ সরাসরি যুক্ত আছেন এই কর্মসূচিতে।

প্রতিযোগিতার বিচার কাজের জন্য ব্যবহার হবে দেশে তৈরি আন্তর্জাতিকমানের জাজ ইঞ্জিন কোডমার্শাল (www.codemarshal.org)। এরই মধ্যে www.nhspc.org নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে।

সক্রিয় আছে প্রতিযোগিতার ফেসবুক পেজ (www.facebook.com/nhspcbd) এবং ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/NHSPC।

৯ মার্চ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যশোর অঞ্চলের প্রতিযোগিতার মাধ্যমে এই আয়োজনের পর্দা উঠবে এবং এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতার মাধ্যমে ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৭ শেষ হবে।

https://youtu.be/krYXHtrzXLU

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ নিষিদ্ধ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

পরবর্তী

নর্থ কোরিয়া থেকে পালিয়ে এলে প্রায় ৯ লাখ ডলার দেবে সাউথ কোরিয়া

পরবর্তী

নর্থ কোরিয়া থেকে পালিয়ে এলে প্রায় ৯ লাখ ডলার দেবে সাউথ কোরিয়া

বেঙ্গালুরুতে প্রাণপণ লড়ছে দু’দলই

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT