ইউক্রেনে আটকা পড়া নয় বাংলাদেশি নাগরিককে উদ্ধার করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারত ‘অপারেশন গঙ্গা’র আওতায় এই নাগরিকদের উদ্ধার করে। বুধবার ভারতের বার্তা সংস্থা এএনআই এ সংক্রান্ত একটি টুইট করেছে।
দুই সপ্তাহ আগ থেকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ‘অপারেশন গঙ্গা’র আওতায় নিজ দেশের পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং তিউনিশিয়ার নাগরিকদের সরিয়ে আনে ভারত।








