চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ কেজি ওজন কমিয়েছেন রাজ, শুটিংয়ে ফিরছেন পরীমনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ন ১১, অক্টোবর ২০২১
বিনোদন
A A
পরি মনি

মাদকদ্রব্যসহ গ্রেপ্তারের পর প্রায় তিন সপ্তাহে কারাগারে ছিলেন পরীমনি। মাস দুয়েক আগে এ নায়িকা তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপকভাবে সমালোচনায় পড়েছিলেন। সেখান থেকে বেরিয়ে এবারই প্রথম শুটিং ফিরছেন পরীমনি। শুটিংয়ে তার সঙ্গে আছেন শরিফুল রাজ। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার মাধ্যমে এবারই প্রথম একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন রাজ-পরীমনি।

১৫ অক্টোবর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। অংশ নিতে সোমবার (১১ অক্টোবর) ঢাকা ছেড়েছে ‘গুনিন’ টিম। রাজ চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়াতে দিন সাতেক শুটিং করবেন তারা।

ব্রাহ্মণবাড়িয়ার ছেলে রাজ বলেন, এবারই প্রথম নিজের এলাকায় শুটিং করবো। অন্যরকম ভালো লাগা কাজ করছে।

জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে ‘গুনিন’ নির্মিত হচ্ছে। তিনমাস আগে এতে কাজের জন্য যুক্ত হয়েছেন রাজ। পরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে তার সবকিছু এলোমেলো হয়ে যায়। তবে রাজ এখন পুরোপুরি সুস্থ।

রাজ বললেন, নতুন করে আবার সবকিছু শুরু করছি। হাতে ব্যান্ডেজ ছিল। সেটাও খুলে ফেলেছি। শরীরের এখন সমস্যা নেই।

সিনেমায় রাজকে দেখা যাবে গ্রামের এক যুবকের চরিত্র। চরিত্রটির রহস্য রেখেই তিনি বলেন, আগে জানাতে চাই না। কৌতূহল থাকুক। তবে এই চরিত্রটির জন্য অল্প কিছুদিন আমাকে ৯ কেজি ওজন কমাতে হয়েছে। গ্রামের মানুষদের যেমনটা দেখা যায়।

Reneta

‘গুনিন’ নির্মিত হচ্ছে ওয়েব প্লাটফর্ম চরকির জন্য। তবে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, পরিস্থিতি অনুকূলে থাকলে আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, দিলারা জামান, শিল্পী সরকার অপু প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: গিয়াসউদ্দিন সেলিমগুনিনপরীমনিব্রাহ্মণবাড়িয়ালিড বিনোদনশরিফুল রাজহাসান আজিজুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের দ্বিতীয় শপথের বৈধতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খেলার পরিবর্তে ‘রাজনৈতিক’ প্রতিদ্বন্দ্বিতা চলে ভারত-পাকিস্তান ম্যাচে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক’ হয়েছে: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: যা বলছেন সাবেকরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT