চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ ইনিংসে ‘৫০০’ ছুঁয়ে সেরাদের কাতারে লিটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ২৩, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

২২ গজে দারুণ সময় কাটাচ্ছেন লিটন দাস। ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। ২০২২ সালে ৬ টেস্টে ৯ ইনিংসে তার রান ৫০০*।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৮৮ রানের ইনিংস খেলা লিটন ঢাকা টেস্টে প্রথম দিনের খেলা শেষে অপরাজিত ১৩৫ রানে।

বছরের অধের্ক সময় পার না হতেই পাঁচশ রান করে ফেলা দ্বিতীয় ক্রিকেটার লিটন। এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রান করার দৌড়ে শীর্ষ অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার এ টপঅর্ডার ব্যাটার খোয়াজা। ৯ ইনিংসে করেছেন ৭৫১ রান।সেঞ্চুরি করে লিটন সোমবার পেছনে ফেলেছেন আগেই চারশ পেরিয়ে যাওয়া ডিন এলগার, টেম্বা বাভুমাকে।

এ বছর আরও বেশ কয়েকটি টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। ছয় নম্বরে নেমে যেভাবে সাবলীল ব্যাটিং করছেন তাতে সর্বোচ্চ রানের লড়াইয়ে বেশ ভালোভাবেই থাকবেন।

শীর্ষে থাকা যদি সম্ভব নাও হয় তামিম ইকবালের রেকর্ড ভাঙা খুব কঠিন হবে না লিটনের জন্য। ২০১০ সালে তামিম ইকবাল পুরো বছর খেলে ৮৩৭ রান করেছিলেন। যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ। ৮০০ রান প্রথম বাংলাদেশি হাবিবুল বাশার সুমন। যিনি এখন জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য।

জুনেই ওয়েষ্ট ইন্ডিজ সফরে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। ডিসেম্বরে ঘরের মাঠে রয়েছে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুশফিকলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT