চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি আইএস শীর্ষ নেতা বাগদাদি জীবিত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ন ১৮, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

কথিত ইসলামিক স্টেটের (আইএস) প্রধান জঙ্গি নেতা আবু বকর আল-বাগদাদি জীবিত বলে দাবি করেছেন কুর্দি কাউন্টার টেররিজম কর্মকর্তা লাহুর তালাবানি। রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, আমি ৯৯ ভাগ নিশ্চিত বাগদাদি বেঁচে আছে এবং সিরিয়ার রাক্কার দক্ষিণে অবস্থান করছে। এর আগে রাশিয়া ও যুক্তরাজ্যভিত্তিক একটি সংগঠন বাগদাদির মৃত্যু হয়েছে বলে জানায়।

সম্প্রতি রাশিয়া দাবি করে মে মাসে তাদের বিমান হামলায় আবু বকর আল বাগদাদি মারা গেছে। কয়েকদিন আগে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিজস্ব সূত্রের বরাতে আইএস নেতা মারা গেছেন বলে জানায়। তবে তারা জানাতে পারেনি কিভাবে কিংবা কোথায় মারা গেছেন বাগদাদি।

এসব দাবিকে প্রত্যাখ্যান করে তালাবানি বলে, বাগদাদি নিশ্চিতভাবেই বেঁচে আছে সে মরেনি। আমাদের কাছে তথ্য আছে সে বেঁচে আছে। ভুলে যাবেন না তার জঙ্গি কর্মকাণ্ডের শুরু ইরাকে আল কায়েদার সঙ্গে। সে নিরাপত্তা বাহিনী থেকে পালিয়ে বেড়ানোর কৌশল ভালোই রপ্ত করেছে। সে ভালো করেই জানে সে কি করছে।

ইরাকি সেনাবাহিনী মসুলে আইএসের ৩ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়েছে। কথিত রাজধানী রাক্কায় কুর্দি বাহিনীর অভিযানের মুখে পড়েছে আইএস। তবে তালাবানির মতে একের পর এক পরাজয়ের পরেও নিজেদের কৌশল পরিবর্তন করছে আইএস এবং তাদের পরাজিত করতে ৩/৪ বছর লেগে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসআবু বকর আল-বাগদাদিইসলামিক স্টেট
শেয়ারTweetPin

সর্বশেষ

সিমিওনের জন্য কঠিন হলেও হেরে ক্ষুব্ধ ফ্লিক

এপ্রিল ৯, ২০২৬

দিল্লিতে বিজেপি নেতাদের সাথে হুমায়ুন কবিরের সৌজন্য সাক্ষাৎ

এপ্রিল ৯, ২০২৬

মধ্যরাতে শিরীন শারমিনকে আটক ও আদালতে বিশৃঙ্খলায় আসকের উদ্বেগ

এপ্রিল ৯, ২০২৬

বিপ্লবের দৃঢ়তায় এশিয়ান গেমস হকির মূলপর্বে বাংলাদেশ

এপ্রিল ৯, ২০২৬

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা: ২ আসামিকে মৃত্যুদণ্ড

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT