চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

’৯৯ বিশ্বকাপে বাংলাদেশের জয় সন্দেহজনক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে পাকিস্তানের বিপক্ষে ৬২ রানের ঐতিহাসিক জয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকে বদলে দেয়া এক ম্যাচ। এই জয়ে হাঁটি হাঁটি, পা পা করে চলা বাংলাদেশ পায়ের তলায় কেবল মাটিই পায়নি; খুলে গিয়েছিল অভিজাত অঙ্গন টেস্টের দুয়ারও।

বাংলাদেশের জন্য যা গর্বের, পাকিস্তানের জন্য তা আবার গাত্রদাহের কারণ! ১৯ বছর আগে তখনকার পুঁচকে এক দলের কাছে সেই হার যে এখনো পাকিস্তান ক্রিকেটে বেশ আলোচনা-সমালোচনার কারণ, সেটা স্পষ্ট হয়েছে দেশটির জনপ্রিয় টেলিভিশন জিও টিভিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধানের বক্তব্যে। ১৯৯৯ সালে পিসিবির তখনকার প্রধান খালিদ মেহমুদ বাংলাদেশের ঐতিহাসিক জয়কে বলছেন ‘সন্দেহজনক’!

পিসিবি সাবেক প্রধান খালিদ মেহমুদ

একাধিক যুক্তি দাঁড় করিয়ে বাংলাদেশের জয়কে সন্দেহের তালিকায় ফেলেছেন মেহমুদ। গ্রুপ পর্বের অন্যান্য ম্যাচে দারুণ অধিনায়কত্ব করলেও নর্দাম্পটনে ওয়াসিম আকরামের তালগোল পাকানো নেতৃত্বের কোনো মানে খুঁজে পাননি তিনি। আকরামের একাধিক ভুল সিদ্ধান্ত তাকে অবাক ও ক্ষুব্ধ করেছিল বলে জিও টিভিকে জানান মেহমুদ। একাধিক তারকা ক্রিকেটার থাকার পরও কীভাবে লজ্জার হার হেরেছিল পাকিস্তান তার জন্য সঠিক তদন্তের দাবি করেছেন এতদিন পরও।

পিসিবির সাবেক বস ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন জাভেদ মিয়াঁদাদের পদত্যাগেও। ইংল্যান্ডে বিশ্বকাপ যাত্রার মাত্র ছয়দিন আগে কেনো পদত্যাগ করতে গেলেন তখনকার পাকিস্তানের জাতীয় দল কোচ সেটা আজও নাকি পরিষ্কার নয় তার কাছে।

বাংলাদেশের কাছে হারলেও ঠিকই আসরের ফাইনালে উঠে যায় পাকিস্তান। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে বিশ্বকাপ আর ছোঁয়া হয়নি ১৯৯২ শিরোপাজয়ী দলটির। আসরের পরপরই বোর্ড প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় মেহমুদকে। যার পেছনে মূল কারণ ছিলো বাংলাদেশের কাছে লজ্জার সেই হার!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT