চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৯৯’তে শুরু জয়ের পথচলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় সাদমান ইসলাম মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

২১ বছর ২১ দিন বয়সে বাংলাদেশের টেস্ট দলে অভিষিক্ত হলেন মাহমুদুল হাসান জয়। দেশের ৯৯তম ক্রিকেটার হিসেবে মাথায় পরলেন কাঙ্ক্ষিত টেস্ট ক্যাপ। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে ডানহাতি তরুণ ব্যাটার এসেছেন প্রথম ম্যাচে খেলা সাইফ হাসানের জায়গায়।

চট্টগ্রামে প্রথম টেস্টের দলেও ছিলেন জয়। এক ম্যাচ অপেক্ষার পর ঢাকায় ফিরে আন্তর্জাতিক মঞ্চে প্রথমবার নামার অভিজ্ঞতা হল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্যের।

বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক সংবাদ সম্মেলনে আগেরদিনই ইঙ্গিত দিয়েছিলেন বাঁহাতি-ডানহাতি ওপেনিংয়ে নামার সম্ভাবনা বেশি। সেটিই হল। বাঁহাতি সাদমান ইসলামের সঙ্গে ডানহাতি জয় ওপেন করবেন।

জাতীয় লিগে ধারাবাহিকভাবে রান করায় জয় ডাক পান জাতীয় দলে। সবশেষ ৭ ইনিংসের দুটিতে সেঞ্চুরি ও ৮৩ রানের একটি ইনিংস রয়েছে তার।

চট্টগ্রামের মতো মিরপুরে টস ভাগ্য সঙ্গী হয়নি বাংলাদেশের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাবর আজমের পাকিস্তান।

ট্যাগ: জয়ঢাকা টেস্টবাবরবাংলাদেশ-পাকিস্তান টেস্টবাংলাদেশ-পাকিস্তান সিরিজমিরপুর টেস্টমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জয়ের অভিষেক, সাকিব-খালেদকে নিয়ে শুরুতে বোলিং

পরবর্তী

কর্ণাটক থেকে ওমিক্রন শনাক্ত ১০ ব্যক্তি নিখোঁজ

পরবর্তী
বিমানবন্দরে যাত্রীরা মাস্ক পরিধান করে নিরাপত্তা পরীক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্ণাটক থেকে ওমিক্রন শনাক্ত ১০ ব্যক্তি নিখোঁজ

ভিকি-ক্যাটরিনা বিবাহের অনুষ্ঠানে রঙিন পোশাক পরা দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যরাতে ক্যাটরিনার বাড়িতে ভিকি, আইনি বিয়ে সারলেন তারা?

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT