চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৮০ টাকায় ওয়ালটনের নতুন ফিচার ফোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের আরেকটি ফিচার ফোন বাজারে ছাড়লো ওয়ালটন। ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত এই ফিচার ফোনের মডেল ‘ওলভিও এমএম ১৮’।

দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপের প্রতিশ্রুতি দেয়া এই মোবাইল ফোনে গ্রাহকদের জন্য আছে এলইডি টর্চলাইট, গান কিংবা রেডিও শোনা, ফেসবুক ও ইন্টারনেট ব্রাউজিং, ফ্ল্যাশ লাইটযুক্ত ডিজিটাল ক্যামেরায় ছবি তোলাসহ আরও কিছু বিশেষ সুবিধা। তৃণমূল মানুষের নাগালের মধ্যে রাখতে ফোনটির দাম ধরা হয়েছে ৯৮০ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড এবং রিটেইল আউটলেটে এটি পাওয়া যাচ্ছে।

ওয়ালটনের সেল্যুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ডুয়াল সিমের ‘ওলভিউ এমএম ১৮’ মডেলের ফোনটিতে ব্যবহৃত হয়েছে ২.৪ ইঞ্চির উজ্জ্বল রেজ্যুলেশনের পর্দা। দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে ১৮০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি। ব্যবহারকারীর স্মরণীয় সব মুহূর্ত ধরে রাখতে আছে এলইডি ফ্ল্যাশযুক্ত ডিজিটাল ক্যামেরা।

জিপিআরএস সমৃদ্ধ ফোনটিতে রয়েছে বিল্ট-ইন ফেসবুক। ছবি, ভিডিও বা ফাইল আদান-প্রদানের জন্য আছে ব্লুটুথ। কল বা মেসেজ নোটিফিকেশনে ব্যবহার করা যাবে কি-প্যাড ও টর্চলাইট। বিরক্তিকর ও অনাকাঙ্খিত নম্বর থেকে কল আসা বন্ধ করতে রয়েছে ব্ল্যাকলিস্ট। গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় নাম্বার সহজেই খুঁজে পেতে আছে হোয়াইট লিস্টের সুবিধা। রাতের আঁধারে নিরাপদে চলার জন্য রয়েছে উজ্জ্বল আলোর এলইডি টর্চ।

গ্রাহকের পছন্দমতো গান, ছবি বা ভিডিও সংরক্ষণে ফোনটি ১৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে অটোমেটিক কল রেকর্ডিং, এমপিথ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ার। রয়েছে এফএম রেডিও, সাউন্ড ও ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।

ওয়ালটন জানায়, দেশে তৈরি এই ফোনে ক্রেতারা পাবেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। ফোন কেনার ৩০ দিনের মধ্যে যেকোনো ধরনের ত্রুটিতে এটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে বিশেষ গুরুত্ব দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতাকে বিক্রয়োত্তর সেবা দেয়া হবে। তাছাড়া, এক বছরের রেগুলার ওয়ারেন্টি আছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ালটনওয়ালটন ফিচার ফোনওয়ালটন মোবাইলকম দামে মোবাইলকমদামী ফোন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকার আলোচনায় না বসলে পরিণতি ভয়াবহ হবে: বিএনপি

পরবর্তী

মেসেঞ্জারে আড়িপাতার জন্য ফেসবুকের ওপর মার্কিন চাপ

পরবর্তী

মেসেঞ্জারে আড়িপাতার জন্য ফেসবুকের ওপর মার্কিন চাপ

কফি আনান

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের জীবনাবসান

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT