চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৫ ভাগ মানুষ আমার প্রশংসা করছে: রোদেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৯
বিনোদন
A A

প্রথমবার চলচ্চিত্রে নাম লিখিয়েছেন রোদেলা জান্নাত রোদ। আর প্রথম ছবিতেই সহ-অভিনেতা হিসেবে পেয়েছেন দেশের শীর্ষ তারকা শাকিব খানকে। বৃহস্পতিবার ইউটিউবে এসেছে তার প্রথম ছবির প্রথম গান। কেমন সাড়া পাচ্ছেন রোদেলা?

শাকিবের সঙ্গে ‘শাহেনশাহ’  ছবিতে ‘প্রিয়া’ চরিত্রে দেখা যাবে রোদেলাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় ‘শাহেনশাহ’ ছবির ‘প্রেমের রাজা’ শিরোনামের গানটি প্রকাশ হয়েছে। এ গানে শাকিব খান, নুসরাত ফারিয়ার সঙ্গে বেশ আবেদনময়ী রূপে দেখা গেছে রোদেলাকে।

‘প্রেমের রাজা’ গান প্রকাশের পর শাকিব খানের সঙ্গে রোদেলাকে নিয়েও বেশ ‘ইতিবাচক’ মন্তব্য করছেন দর্শক। ইউটিউবের মন্তব্য এবং সোশ্যাল মিডিয়া ঘাঁটলে তা প্রমাণ মিলবে। রোদেলা নিজেও এটা টের পেয়েছেন যে, মানুষ তাকে গ্রহণ করেছে।

Banglabid

চ্যানেল আই অনলাইনকে তিনি বললেন, ৯৫ ভাগ মানুষ আমার প্রশংসা করছে। তারা বলছে, নতুন হিসেবে আমি ভাল করেছি। শাকিব খান এবং নুসরাত ফারিয়া দুজনেই বড়মাপের তারকা। তাদের সঙ্গে একগানে স্ক্রিন শেয়ার করেছি এটা অনেক বড় ব্যাপার।

রোদেলা মনে করেন, তার আরও চেষ্টা করা উচিত ছিল। নতুন বলে হয়তো ডেডিকেশনের কিছুটা ঘাটতি ছিল। প্রথম গানে ছোট ছোট যেসব ত্রুটি রয়েছে, সেগুলো আগামীতে শুধরে নিয়েই মাঠে নামবেন বলে জানান নবীন এই তারকা।

রোদেলা জানালেন, ‘শাহেনশাহ’ ছবিতে শাকিব খানের সঙ্গে তার একটি রোমান্টিক গান রয়েছে। কিছুদিন পরেই গানটি প্রকাশ হবে।

Reneta

ইমরান-কনার দ্বৈত কণ্ঠে গাওয়া ‘প্রেমের রাজা’ ২৪ ঘণ্টা না যেতেই প্রায় ৯ লাখ মানুষ ইউটিউব থেকে দেখেছেন। শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি।

শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, উজ্জ্বল, আহমেদ শরিফ, বড়দা মিঠু, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ।

ছবির ডিজিটাল কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস। পহেলা বৈশাখ উপলক্ষে ১২ এপ্রিল বাংলাদেশে ‘শাহেনশাহ’ মুক্তি পাবে। প্রযোজনা সূত্রে জানা গেছে, সাফটা চুক্তির বিনিময়ে পশ্চিমবঙ্গেও মুক্তি পাবে ছবিটি। ইতোমধ্যে সাফটায় ছবি আমদানি-রপ্তানি কমিটি থেকে অনুমতি পেয়েছে ‘শাহেনশাহ’।

দেখে নিন ‘প্রেমের রাজা’:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত ফারিয়ারোদেলা জান্নাতলিড বিনোদনশাহেনশাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোদির দলে যোগ দিলেন গম্ভীর, দাঁড়াতে পারেন নির্বাচনেও

পরবর্তী

বিএনপির বর্তমান পথচলায় গর্বিত আমির খসরু

পরবর্তী
আমির খসরু

বিএনপির বর্তমান পথচলায় গর্বিত আমির খসরু

বাংলা ব্যান্ড সংগীতের উত্থান-পতন নিয়ে চলচ্চিত্র

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের খার্গ দ্বীপে হামলার এআই ভিডিও প্রকাশ ট্রাম্পের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ শিশুর মৃত্যু

আগস্ট ৩১, ২০২৬

হায়দরাবাদের শিউরে উঠা সেই ঘটনা এবার সিনেমায়

আগস্ট ৩১, ২০২৬

নিউটন-আইনস্টাইনের মহাকর্ষ কি মহাবিশ্বজুড়েই একই?

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT