চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯২ শতাংশ কারখানায় ন্যূনতম মজুরি: টিআইবি

সোমা ইসলামসোমা ইসলাম
২:২২ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

তৈরি পোশাক খাতে বৈপ্লবিকভাবে ৭৭ শতাংশ কারখানায় শ্রমপরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। ৯২ শতাংশ কারখানায় শ্রমিকদের ন্যূনতম মজুরি দেয়া হয় উল্লেখ করে দেশের পোশাক খাত নিয়ে সন্তোষও প্রকাশ করেছে সংস্থাটি।

নানা সময় দেশের নির্বাচন, রাজনীতি, দুনীর্তিসহ বিভিন্ন বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে আলোচনা-সমালোচনায় আসে টিআইবি। এবার পোশাক খাতের সার্বিক দিক নিয়ে গবেষণায় উন্নয়নশীল দেশ হিসেবে এ খাতে অভাবনীয় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এই খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। কিন্তু অন্য কোনো দেশে তিন বছর সময়ে এমন একটি বিরাট খাতে এধরনের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে কিনা সেটা দেখার বিষয়। এটি অবশ্যই উল্লেখযোগ্য এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার দাবিদার। 

শ্রমিকদের ক্ষতিপূরণ দেবার বিষয়ে গার্মেন্টস সংগঠনগুলো শক্তিশালী ভুমিকা রাখছে বলেও প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে রানা প্লাজার ঘটনায় দোষীদের বিচার না করলে সব অর্জন মলিন হবে বলে মন্তব্য টিআইবির।

ড. ইফতেখারুজ্জামান আরো বলেন, শ্রমিক অধিকারের ক্ষেত্রে বিশেষ করে ইউনিয়ন গঠন করা। মজুরি ও তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইউনিয়নের ক্ষেত্রে আপনারা দেখেছেন বেশ কিছু দুর্বলতার চিত্র আমরা পেয়েছি। অনেকক্ষেত্রে কারখানার মালিক থেকে উদ্যোক্তা তাদের মানসিকতা পরিবর্তনের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। 

বিশ্ব বাজারে ৪১ ভাগ পোশাকের মূল্যমান কমলেও বায়াররা মূল্য বৃদ্ধির শর্ত দিয়ে দাম না কমানোতে রপ্তানীকারকরা ঝুঁকির মধ্যে আছেন বলে শঙ্কা প্রকাশ করেছে টিআইবি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিআইবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT