খরচ কমাতে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় টেলিকম কোম্পানি টেলস্ট্রা ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে।
এছাড়াও আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রতিষ্ঠানটির চার শীর্ষ নির্বাহীর পরিবর্তে একজন করারও পরিকল্পনা রয়েছে।
২০২০ সালের মধ্যে টেলস্ট্রার ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের সম্পদ বিক্রি করে দেয়ার কথাও রয়েছে।
ক্রমাগতভাবে আর্থিক ক্ষতির মুখে থাকা অস্ট্রেলিয়ার টেলিকম কোম্পানি টেলস্ট্রা কয়েক বছর ধরেই কর্মী ছাঁটাই করছিল।
এবারই সবচেয়ে বেশি সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।
এমন খবরের পর মঙ্গলবার সিডনির শেয়ার মার্কেটে টেলস্ট্রার দর কমেছে ৪ দশমিক ৮ শতাংশ।








