ভারতের বিহার রাজ্যের মধ্যপুরার ব্রাক্ষণদেও মন্ডল নামে ৬৫ বছরের এক ব্যক্তি দাবি করেছেন তিনি আটবার করোনার টিকা গ্রহণ করেছেন।
অবসরপ্রাপ্ত এ পোস্টম্যান জানান, টিকাগুলো তাকে ব্যথা, যন্ত্রণা থেকে মুক্তি পেতে এবং সুস্থ থাকতে সাহায্য করেছে। এতগুলো টিকা গ্রহণের ফলে তার শরীরে কোনও বিরূপ প্রভাব পড়েনি বলেও জানান তিনি। বরং আগের থেকে আরও সুস্থ আছেন।
কিন্তু তিনি কি সত্যিই এতগুলো টিকা পেয়েছেন কিনা বিষয়টি খতিয়ে দেখছেন স্থানীয় পুলিশ।
মধ্যপুরার সিভিল সার্জন অমরেন্দ্র প্রতাপ শাহী বিবিসি কে জানায়,আমরা ইতোমধ্যে প্রমাণ পেয়েছি ব্রাক্ষণদেও মন্ডল চারটি স্থান থেকে মোট ৮ বার টিকা সংগ্রহ করেছেন।
উল্রেখ্য গত বছরের ১৬ জানুয়ারি থেকে ভারতে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ভারতের নিজেদের তৈরী কোভিডশিল্ড এবং কোভ্যাকসিন দিয়েই মূলত সরকারিভাবে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।







