সে কোনো সেলিব্রেটি নয়, নয় মিলিনিয়ারও কিন্তু মাত্র ৮ বয়সের শিশুটি এরই মধ্যে আন্তর্জাতিক সব গণমাধ্যমের শিরোনামে ওয়াশিংটনের কেওনি চিং।
শুধু তাই নয়, এখন নিজের কাছে গচ্ছিত অর্থ দিয়ে সহপাঠীদের ক্যান্টিনের বকেয়া পরিশোধ করেছে শিশুটি।
অর্থের হিসেবে তাও কম না, ৪ হাজার ১৫ মার্কিন ডলার; বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৩ লাখ টাকা। শখ থেকে তৈরি করা চাবির রিং বিক্রি করে সে এ অর্থ উপার্জন করেছে। প্রতিটি রিং বিক্রি করেছে ৫ মার্কিন ডলার করে। সে হিসেবে তাকে তৈরি করতে হয়েছে ৮০৩টি চাবির রিং।
কেওনি চিং তার পরিবারের কাছ থেকে এ কাজের জন্য সমর্থন পাচ্ছে। তারা জানান: সান ফ্রান্সিস্কোর ক্রীড়াবিদ রিচার্ড শেরম্যানের কাছে অনুপ্রাণিত চিং।
শেরম্যান যুক্তরাষ্ট্রের জনপ্রিয় খেলা ফোর্টি নাইটের সিয়াটল সীহাকস দলে খেলে থাকেন। যিনি কিছুদিন আগেই একটি স্কুলের সকল শিক্ষার্থীর দুপুরের খাবারের জন্য ২৭ হাজার ডলার দান করেন।








