চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮৮ বছর পর মার্কিন প্রেসিডেন্টের কিউবা সফর

জামিল আক্তার জামিল আক্তার
৮:৩২ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

দু’দিনের ঐতিহাসিক সফরে কিউবা গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। রাজধানী হাভানার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ওবামাকে লাল গালিচায় ঊষ্ণ সংবর্ধনা জানানো হয়।

বিমান থেকে নেমেই এক টুইট বার্তায় ওবামা বলেছেন, কিউবার জনগণের সরাসরি কথা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।

১৯২৮ সালে কিউবা সফর করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ। এর পর কেটে গেছে ৮৮ বছর। এই দীর্ঘ সময় পরে আবার কোন মার্কিন প্রেসিডেন্টের কিউবা সফর। ১৯৫৯ সালে কিউবার বিপ্লবের পর দেশটির সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। এরপর আরোপ করে বাণিজ্য নিষেধাজ্ঞা ।

গত বছর আগস্ট মাস থেকে দু’দেশের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করে। বছর না ঘুরতেই কিউবা সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ।

ওবামার সফর ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী হাভানা। রাজপথের দু’পাশে শোভা পাচ্ছে কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো ও ওবামার ছবি।

কিউবা সফরে বারাক ওবামা রাউল ক্যাস্ট্রোর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দেশটির বিরোধী দলীয় নেতা এবং সাধারণ মানুষের সঙ্গেও কথা বলবেন। তবে কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে কোন সাক্ষাৎ হচ্ছে না ওবামার।

Reneta

বারাক ওবামার এ সফরকে ব্যাপক গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র ও কিউবার গণমাধ্যম। ওবামা তার বক্তব্যে কিউবার ওপর থেকে নিষেধাজ্ঞার মাত্রা আরো তুলে নেয়ার ঘোষণা দিতে পারেন এমনটাই আশা করছে সেদেশের জনগণ।

ওবামার এ সফরের মধ্য দিয়ে দু’দেশের সুসম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে আশাবাদী কিউবা ও যুক্তরাষ্ট্রের জনগণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবামার কিউবা সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

নাম বদলে গোপনে থাকা নাইজেরিয়ান যুবক ফেনী সীমান্তে আটক

আগস্ট ৪, ২০২৬

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT