চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮৬ হাজার দর্শকের মাঝে করোনা রোগী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ১২, মার্চ ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

গত রোববার অস্ট্রেলিয়া-ভারতের নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হাজির হয়েছিল ৮৬,১৭৪ জন। এত দর্শকের মাঝের এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের উপস্থিতি দুশ্চিন্তায় ফেলে দিয়েছে অস্ট্রেলিয়াকে।

ফাইনাল দেখতে স্টেডিয়ামের উত্তর প্রান্তে বসেছিলেন সেই ব্যক্তি। শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর তাকে সর্বোচ্চ সতর্কতা ও যত্নের সঙ্গে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিবৃতিতে এমসিজি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি, যিনি রোববার খেলা দেখতে এসেছিলেন, তাকে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। তার দেহে প্রাথমিক পর্যায়ে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তিনি উত্তর প্রান্তের এন৪২ সেকশনে বসে খেলা দেখেছেন।’

‘যারা এন৪২ সেকশনের আশেপাশে বসেছিলেন, তাদেরকে স্বাভাবিকভাবে চলাফেরার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও মানব উন্নয়ন বিভাগ। তবে কোনো প্রকার উপসর্গ দেখা দিলে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নেয়ার অনুরোধ জানানো হল।’

এদিকে পাঁচ দলের রোড সেফটি টি-টুয়েন্টি সিরিজে পুনের খেলা বাতিল করা হয়েছে। প্রীতি এ টুর্নামেন্টে অংশ নিয়েছেন দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা। টুর্নামেন্টের মুম্বাই অংশের ম্যাচগুলো হবে দর্শকহীনভাবে।

করোনা ভাইরাস আতঙ্কে স্থগিত হতে পারে ২৬ থেকে ২৯ মার্চের আইসিসি সভাও। দুবাইয়ে এ সভাতেই ঠিক হওয়ার কথা ২০২৩-২০৩১ সাল পর্যন্ত ক্রিকেট সূচির। উপস্থিতি বৈঠক সম্ভব না হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে আইসিসি।

ট্যাগ: করোনা ভাইরাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৩ বছর সাজা: রায় শুনে বুকে ব্যথা, হাসপাতালে হার্ভে

পরবর্তী

করোনা: শুক্রবার থেকে ভারতের সব রুটে বাংলাদেশি ফ্লাইট বাতিল

পরবর্তী

করোনা: শুক্রবার থেকে ভারতের সব রুটে বাংলাদেশি ফ্লাইট বাতিল

দেশে করোনা ভাইরাস পরিস্থিতি ভালো আছে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর জবাব

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি চীনের: আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান

আগস্ট ২৭, ২০২৬
ছবি: উদয়পুরের বিলাসবহুল ওবেরয় উদয়ভিলাস হোটেল (সংগৃহীত)।

পাঁচ তারকা হোটেলে ১০ দিনে বিল প্রায় ৬ লাখ, উধাও পরিবার

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT