চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮০ টাকায় তেল, ৫০ টাকায় মশুর ডাল বিক্রি করছে টিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

সারাদেশে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

অন্যান্য সময় বেশ কয়েকটি পণ্য বিক্রি করলেও এবার শুধু চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করছে সংস্থাটি। বাজার দরের চেয়ে কম দামে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।

এই বিক্রয় কার্যক্রম রোববার থেকে শুরু হয়েছে বলে টিসিবি সূত্রে জানা গেছে। বিক্রি চলবে ২৮ জুলাই পর্যন্ত।

টিসিবি জানায়, এক কেজি মাঝারি দানার মসুর ডালের দাম ধরা হয়েছে ৫০ টাকা, যা বাজারে কেজিপ্রতি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তীর ব্র্যান্ডের প্রতি কেজি চিনি টিসিবি বিক্রি করছে ৫০ টাকা দরে, যা বাজারে ৬৯ টাকা কেজি। এ ছাড়া বাজারে খোলা চিনি ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে বোতলজাত সয়াবিন তেলের লিটার ১০০ টাকার আশপাশে বিক্রি হলেও টিসিবির ট্রাকে সেনা, পুষ্টি, তীর, বসুন্ধরা ও ভিওলা ব্র্যান্ডের সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ৮০ টাকা দরে।

Reneta

সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে ২৬৪টি স্থানে টিসিবির পণ্য পাওয়া যাবে। এর মধ্যে ঢাকা মহানগরে ট্রাক থাকছে ৪০টির মতো। চট্টগ্রাম মহানগরে ১০টি, রংপুরে ৭টি, ময়মনসিংহে ৭টি, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট মহানগরে ৫টি ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে।

এ ছাড়া জেলা শহরগুলোতেও পাওয়া যাচ্ছে টিসিবির পণ্য। শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের বাকি ৫ দিন এসব পণ্য বিক্রি হবে।

প্রত্যেক জন পরিবেশক দৈনিক ৬০০ থেকে ৭৫০ কেজি চিনি, ১৫০ থেকে ২০০ কেজি মসুর ডাল এবং ১০০০ থেকে ১২০০ লিটার সয়াবিন তেল পাবেন।

আর একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি চিনি, ৫ লিটার সয়াবিন তেল ও ১;কেজি মসুর ডাল কিনতে পারবেন।

পবিত্র ঈদুল আজহার আগে ২৮ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে টিসিবি সূত্রে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিনিটিসিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পারমাণবিক চুক্তি স্বাক্ষর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় ইকনকে চাকরি করতে হবে না: শিক্ষামন্ত্রী

জুলাই ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন: একজনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT