চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৮ম বেতন কাঠামো নতুন শ্রেণী বৈষম্য সৃষ্টির চক্রান্ত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ পূর্বাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য ৮ম বেতন কাঠামোর গেজেট প্রকাশের পর তাকে সরকারি চাকারিতে নতুন শ্রেণী বৈষম্য সৃষ্টির জন্য আমলাদের গভীর চক্রান্ত বলে দাবি করেছে বাংলাদেশ সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদ (বাসসকপ)।

মঙ্গলবার রাতে ৮ম বেতন কাঠামোর গেজেট প্রকাশের পরপরই সংগঠনটির এক জরুরী সভায় বলা হয়, প্রচলিত প্রথা ও বিধি-বিধান লংঘন করে গণতান্ত্রিক সরকারকে বিব্রত করতেই অামলারা এ ব্যবস্থা চালু করেছে।

সভায় ক্যাডার-নন ক্যাডারদের বৈষম্য কমার পরিবর্তে আরো বৃদ্ধি করায় গভীর ক্ষোভ ও নিন্দা জানানো হয়। এ বৈষম্য দূর করতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনার পাশাপাশি সংশোধিত বেতন কাঠামোও দাবি করেন।

বুধবার গণমাধ্যমে পাঠানো বাসসকপ মহাসচিব মো. জিন্নাত আলী বিশ্বাস ও সভাপতি মো. শফিউল আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নন ক্যাডার কর্মকর্তারা সরকারি চাকরিতে প্রবেশের সময় অভিন্ন প্রারম্ভিক বেতন স্কেলে যোগ দিয়ে আসছেন। গত ৪৪ বছরে ৭টি বেতন কাঠামোতে এ ধরনের বৈষম্য সৃষ্টি হয়নি। যা করা হয়েছে ৮ম বেতন কাঠামোতে।

এতে আরো বলা হয়, ঘোষিত বেতন কাঠামো মানবাধিকারের লংঘন ও সংবিধান পরিপন্থী। পাশাপাশি তা দেশের সকল ননক্যাডার কর্মকর্তাদের জন্য মানহানীকর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সাড়ে ৩ লাখ নন ক্যাডার কর্মকর্তারা জাতীয় ও স্থানীয় নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে সরকারের ‘রূপকল্প-২০২১’ অর্জনে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

Reneta

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ২২ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে সকাল ১১ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষিত বেতন কাঠামোতে বিদ্যমান অসংগতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন বেতনপে-স্কেলবেতন স্কেল
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি মিরপুর: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাস্কেটবল ফাইনাল দেখতে গিয়ে দুয়োধ্বনির মুখে ট্রাম্প

জুন ৯, ২০২৬

কৃষি ও পল্লী খাতে বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটির পুনঃঅর্থায়ন স্কিম

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুন ৯, ২০২৬

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ৪ জনের মৃত্যু

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT