চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব ২০২০’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

প্রতি বছরের মত এবছরও চ্যানেল আই আয়োজন করতে যাচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব ২০২০’। উচ্চাঙ্গ সংগীতের এই মহাযজ্ঞের আসর বসবে আগামী ৮ই ফেব্রুয়ারি (শনিবার)।

বাংলা খেয়াল উৎসব নিয়ে বিস্তারিত তুলে ধরতে তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে সোমবার দুপুরে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের। সেখানে উৎসবটি নিয়ে বিস্তারিত তুলে ধরেন উৎসবের অন্যতম আয়োজক, বাংলা খেয়ালের উদ্যোক্তা, সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবটি ৮ই ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হয়ে, টানা চলবে পরদিন সকাল ৯টা পর্যন্ত।

আজাদ রহমান বলেন, সংস্কৃতির পরিশীলন হয় উচ্চাঙ্গ সংগীতের মাধ্যমে। এই সংগীতকে প্রসারের জন্য চ্যানেল আই কাজ করছে। আগে খেয়াল শোনার ব্যাপারে মানুষ আগ্রহী হয়নি, চ্যানেল আইয়ের এ উৎসবের কারণে অনেকেই খেয়াল শোনা এবং চর্চার ব্যাপারে আগ্রহী হচ্ছেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, সংগীত ব্যক্তিত্ব করিম শাহাবুদ্দিন, ড. হারুনুর রশীদ ও নাশিদ কামাল প্রমুখ।

শাইখ সিরাজ বলেন, চ্যানেল আই প্রতিষ্ঠার শুরু থেকে সংস্কৃতির বিভিন্ন অংশ প্রসারে কাজ করে যাচ্ছে। ২০১৪ সাল থেকে সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমানের নেতৃত্বে চ্যানেল আই এই বাংলা খেয়াল উৎসবের আয়োজন শুরু করে। খেয়াল তথা উচ্চাঙ্গ সংগীত যে কোনো সংগীতের প্রাণ। ছোটবেলায় যখন উচ্চাঙ্গ সংগীত টেলিভিশনে দেখতাম, তখন সেভাবে আগ্রহ পেতাম না। কিন্তু এখন সময় পাল্টেছে। সুন্দরভাবে খেয়াল বা উচ্চাঙ্গ সংগীত পরিবেশিত হচ্ছে। মানুষের দৃষ্টিও বদলাচ্ছে।

Reneta

তিনি আরো বলেন, আগে খেয়াল উর্দু, হিন্দিতে হতো। এখন বাংলায় খেয়াল হচ্ছে। আশা করছি, বিগত বছর গুলোর তুলনায় এবছর আরো বড় পরিসরে আয়োজিত হবে বাংলা খেয়াল উৎসবটি।

গেল পঞ্চম বছরের সফলতার পর যষ্ঠবারের মতো অনুষ্ঠিত হবে ‘চ্যানেল আই বাংলা খেয়াল উৎসব ২০২০’। বাংলা ভাষায় খেয়ালকে জনপ্রিয় করার জন্যই প্রতিবছর এ উদ্যোগ নেওয়া হয়। উৎসবটি চ্যানেল আইয়ের ছাদ বারান্দা থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজাদ রহমানচ্যানেল আইবাংলা খেয়াললিড বিনোদনশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT