চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ শতাংশ সুদে ঋণ পাবে উদ্যোক্তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০১৮
অর্থনীতি
A A

দেশের বেসরকারিখাতে বিনিয়োগ বাড়াতে জাপান সরকারের অর্থায়নে ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে ২৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। বিশেষ করে অর্থনৈতিক অঞ্চল, শিল্প পার্ক প্রতিষ্ঠাতারা এ ঋণ পাবেন।

বুধবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের মহাব্যবস্থাপকের সঙ্গে ২৪ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী বেসরকারি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৩ শতাংশ সুদে ঋণ নিয়ে তা গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে বিনিয়োগ করতে পারবে।

বাংলাদেশ সরকার ও জাইকার ‘ফরেন পাইরেক্ট ইনভেস্ট প্রমোশন প্রজেক্ট (বিডি-পি৮৬)’ চুক্তির আওতায় ৭ হাজার ১০৯ জাপানি ইয়েন বা ৪৬১ কোটি ৬২ লাখ টাকা বাংলাদেশকে দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ব্যাংক গ্রাহকদের মধ্যে এ ঋণ বিতরণ করবে। দেশের অর্থনৈতিক অঞ্চল, শিল্প পার্ক প্রতিষ্ঠাতারা এ ঋণ নিতে অগ্রাধিকার পাবেন। ৫ থেকে ১০ বছর মেয়াদি এ ঋণের গ্রেস পিরিয়ড দুই বছর।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির বলেন, বিদেশি এই বিনিয়োগে বহু মানুষের কর্মসংস্থান হবে। সরকার দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।

Reneta

এসময় তিনি বিনিয়োগে অংশীদার হওয়ায় জাপান সরকারকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাতোশি নিশিকাতা, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, এবিবি’র চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান, নির্বাহী পরিচালক আহমেদ জামাল, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের মহাব্যবস্থাপক মো. রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: জাইকাবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

শক্তিশালী পাসপোর্টের শীর্ষে সিঙ্গাপুর, কতো নম্বরে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ইসলামী আন্দোলন আমিরের বাসায় যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন, থাকছেন ১২শ দেশি-বিদেশি অতিথি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT