চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধের চেতনায় গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ন ০৬, মার্চ ২০২০
বিনোদন
A A

৭ই মার্চ ১৯৭১। শোষিত-বঞ্চিত বাঙালির ঘুরে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এ দিনে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) জনসমুদ্রে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন। কালজয়ী ভাষণে বজ্রকণ্ঠে তিনি ঘোষণা করেন- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

বঙ্গবন্ধুর এই আহ্বান বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ে সারা দেশে। ক্ষেত্র প্রস্তুত হয় স্বাধীনতা সংগ্রামের। স্বাধীনতার স্বপ্নে জেগে ওঠে পুরো জাতি। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ, চেতনা নিয়ে এবার তৈরি হলো গান। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে নির্মিত এই গানের শিরোনাম ‘আমাদের স্কুল’।

‘আমাদের স্কুল বেশি দূরে নয়, বাড়ি থেকে কিছুদূর হেঁটে যেতে হয়, মাঝখানে রায়ের বাজার, ৩০ লক্ষ প্রানে মুক্তি আমার।’ এমন কথার কাব্যমালা সাজিয়েছেন এবং সুর করেছেন মিছিল বঙ্গবাসী। গানটির সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। আর গেয়েছেন- এস আই টুটুল, আঁখি আলমগীর, ইবরার টিপু, মিছিল বঙ্গবাসী ও বিন্দুকনা।

সৌমিত্র ঘোষ ইমন নির্মাণ করেছেন গানটির ভিডিও। গানটি প্রসঙ্গে ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার সংগীতশিল্পী ধ্রুব গুহ জানালেন, ‘আমাদের স্কুল’ গানটি মূলত চেতনার গান। বঙ্গবন্ধু, ৭ই মার্চ ও স্বাধীনতা এই তিনটি শব্দের সমার্থক রূপ হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জাতির পিতার ঐতিহাসিক ভাষণে রয়েছে স্বাধীনতার সংগ্রামে উজ্জীবিত হওয়ার ডাক।

তিনি বাঙালি জাতির আবেগ। আমাদের চিন্তা, চেতনা আর মননে বঙ্গবন্ধু। এসব বিষয়ই উঠে এসেছে গানটিতে। ধ্রুব মিউজিক স্টেশন এই ঐতিহাসিক দিনে ‘আমাদের স্কুল’ গানটির মাধ্যমে জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করার চেষ্টা করেছে মাত্র।

৭ মার্চ ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘আমাদের স্কুল’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ ও স্বাধীন মিউজিক অ্যাপ এ।

Jui  Banner Campaign
ট্যাগ: আখি আলমগীরইবরার টিপুএস আই টুটুললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে দুই দশক পর সরকার গঠনের পথে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর যারা বিজয়ী হলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির জয়ে পর্তুগাল বিএনপির উল্লাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বার্সাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে এক পা অ্যাটলেটিকোর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT