চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৭ মার্চের ভাষণ একটি দেশ গড়ার পরিকল্পনা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ পূর্বাহ্ণ ০৭, মার্চ ২০১৬
রাজনীতি
A A

‘অশিক্ষা দেশের জন্য অভিশাপ। অশিক্ষিত মানুষ দেশের উন্নয়নের পথে বাধা।
অশিক্ষিত মানুষের হাতে দেশ পড়লে কি হয় তা তো সারা দেশের মানুষই জানে।’
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আবেদন আজও অটুট আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির পিতার এই ভাষণের দিকনির্দেশনাই ছিল সে সময় বজ্রকঠিন জাতীয় ঐক্যের মূলমন্ত্র। অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অমিত শক্তির উৎস ছিল এ ঐতিহাসিক ভাষণ।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি আরেকবার ঐক্যবদ্ধ হয়ে রূপকল্প-২০২১ এবং রূপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে আমরা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত করি। ঐতিহাসিক ৭ মার্চে এই হোক আমাদের অঙ্গীকার।’

Banglabid

ঐতিহাসিক এ ভাষণ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘৭ই মার্চের ভাষণ শুধু একটি ভাষণই ছিলো না। এটি ছিলো একটি দেশকে গড়ে তোলার পরিকল্পনা। সেই ভাষণকেই পুরোপুরি নিষিদ্ধ করে দেয় খালেদা জিয়া। তখন আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক কষ্ট করে মহল্লায় মহল্লায় এই ভাষণ শোনান। জীবনের ঝুঁকি নেন তারা, অনেককে জীবন দিতেও হয়। কিন্তু ৭ই মার্চের ভাষণ আজ বিশ্বস্বীকৃত। সারা বিশ্বে যে আড়াই হাজার ভাষণ রয়েছে যেগুলো মানুষকে উজ্জীবিত করেছে ও প্রনোদনা দিয়েছে এই ভাষণ তার মধ্যে অন্যতম। এরই মধ্যে আমরা ১২টি ভাষায় ভাষণ অনুবাদ করেছি। নিশ্চয়ই ভবিষ্যতে আরো অনেক ভাষায় করা হবে।  

জিয়ার শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, হাইকোর্টের রায়ে জিয়াউর রহমানের ক্ষমতা দখন অবৈধ ছিলো। অবৈধ একটি সরকারের কাছ থেকে দেশ আর কি পেতে পারে? খালেদা জিয়ার জন্মও এদেশে না। তাই মাটির প্রতি টানও তার কম। তারতো জন্ম ভারতে আর প্রিয় দেশ তার ‘পেয়ারে পাকিস্তান’। 

শেখ হাসিনা বলেন, ‘শিক্ষাই পারে দেশকে ক্ষুধামুক্ত ও দরিদ্রমুক্ত হিসেবে
গড়ে তুলতে। দেশের দায়ভার এখন তরুণ সমাজের হাতে। তরুণ সমাজ নিজেদের সৎ ও
কঠোর পরিশ্রমী হিসেবে গড়ে তুলবেন। তারা কাজে নিজেদের যোগ্যতার প্রমাণ
রাখবেন। মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের জীবন সাজাবেন। বঙ্গবন্ধু শুধু
স্বাধীন দেশের কথাই বলেননি তিনি অর্থনৈতিক মুক্তির কথাও বলেছেন। সেই
চেষ্টাই আমরা এখন করে যাচ্ছি।’

Reneta

খেলাধুলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা খেলাধুলাতেও অনেক এগিয়েছি। এশিয়া কাপে আমরা রানার আপ হয়েছি। নিশ্চয়ই একসময় আমরা সেই উচ্চতায় পৌঁছাবো। এখন আর বিশ্বের মানুষ বাংলাদেশকে দাবিয়ে রাখার চিন্তা করে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অধিনায়কত্ব ছাড়লেন মালিঙ্গা

পরবর্তী

‘৭ মার্চের ভাষণ একটি দেশ গড়ার পরিকল্পনা’

পরবর্তী

সাত খুন: তারেক সাঈদের শুনানীতে বিব্রত হাইকোর্ট

সাত খুন: তারেক সাঈদের শুনানীতে বিব্রত হাইকোর্ট

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT