চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ বছরের শিশু ধর্ষিত, প্রভাবশালীদের চাপে পরিবার

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১১:০২ অপরাহ্ন ২৪, এপ্রিল ২০১৮
অপরাধ, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের কালিহাতীর দেউপুরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের পঞ্চাশোর্ধ ব্যবসায়ী ছালামের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে শিশুটিকে চিকিৎসা ও আইনগত কোন ব্যবস্থা না নিতে দিয়ে মিমাংসার নামে স্থানীয় চেয়ারম্যানসহ প্রভাবশালী মহল সালিশের আয়োজন করে।

সালিশে ধর্ষকের এক লাখ টাকা জরিমানা ধার্য করা হয় বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

এছাড়াও শিশুটি ও তার পরিবার যেন ধর্ষণের বিষয়ে কোন কথা বলতে না পারে সেজন্য সোমবার সকাল থেকেই ওই প্রভাবশালী মহল তাদের গ্রামছাড়া করে রেখেছে বলে অভিযোগ করেছে একাধিক স্থানীয়। এদিকে ধর্ষণের ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হলেও প্রভাবশালী মহলের ভয়ে প্রকাশ্যে কথা বলছে না কেউ।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী আব্দুস সালাম (৫০) ঘটনার দিন শুক্রবার দিনমজুর বাবার সন্তান ওই শিশুটিকে ডিম দেয়ার লোভ দেখিয়ে মুরগীর ফার্মে ডেকে নিয়ে ধর্ষণ করে। তাকে ছুরি দিয়ে জবাই করার হুমকি দেয় বিষয়টি গোপন করার জন্য। এতে শিশুটি দিনভর ঘটনা চাপা রাখে। পরে রাতে পেটে ব্যাথা অনুভব করলে শিশুটি তার পরিবারকে ধর্ষণের ঘটনা জানায়।

পরেরদিন শনিবার ঘটনাটি জানাজানি হলে শিশুটিকে চিকিৎসা ও আইনগত কোন ব্যবস্থা না নিতে বাঁধা দেয় সালামের পরিবার ও প্রভাবশালী মহল। পরে রোববার রাতে বিষয়টি মিমাংসা করার জন্য গ্রাম্য সালিশ বসে। সালিশে সিদ্ধান্তের পর ধর্ষণের শিকার ওই শিশুটিকে মাতবররা গ্রামছাড়া করেছে বলে স্থানীয়রা জানায়। এদিকে অভিযুক্ত আব্দুস সালামের বাড়িতে ও মুরগীর ফার্মে গিয়ে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে দেউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন বলেন, শুনেছি আমাদের ওই ছাত্রীকে শারীরিক নির্যাতন করা হয়েছে। সোমবার বাংলা পরীক্ষা ছিল, পরীক্ষায় ওই ছাত্রী অংশগ্রহণ করেনি। কোথায় গেছে আমি বলতে পারবো না।

Reneta

সল্লা ইউনিয়ন পরিষদের সদস্য আনিছুর রহমান বলেন, এই বিষয় নিয়ে রোববার রাতে সালিশ হয়নি কিন্তু মিমাংসা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করে বলেন, ধর্ষণের কোন ঘটনাই যেহেতু ঘটেনি তাই সালিশ বা মিমাংসার কোন প্রশ্নই ওঠেনা।

সোমবার দুপুরে ধর্ষণের শিকার শিশুটির বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। মেয়েটির দুই চাচী অনেকেই জানায়, স্থানীয় প্রভাবশালী একাধিক ব্যক্তি সোমবার সকালে এসে সবাইকে শাসিয়ে বলে গেছে ‘বিষয়টি তোরা কারো কাছে বলবি না’।

ধর্ষিতার মা বলেন, ‘হুনছি এলাকার মাতবররা ম্যালা রাইতে এইডা মিটমাট করছে। ভোরবেলায় ম্যায়ার(মেয়ের) চাচার সাথে ম্যায়াকে পাঠাইয়া দিছে।’

উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ শাহীনা আক্তার জানান, এই ধর্ষণের ঘটনাটি আমার জানা নেই। বিষয়টি দেখছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টাঙ্গাইলে শিশু ধর্ষণলিড নিউজ
শেয়ারTweetPin3

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT