জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রোববার সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতকি অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারে নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী এমএইচ তামিম।
সাতজনের মধ্যে গুলশানের ঘটনায় দুইজন, রামপুরার ঘটনায় দুইজন ও উত্তরার ঘটনায় তিনজন রয়েছেন। তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে পরোয়ানা ভুক্তদের নাম প্রকাশ করেনি প্রসিকিউশন।
তবে আজ বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে উত্তরা পুর্ব থানার সাবেক ওসি মো: মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে, তিনি আজকের গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত সাতজনের একজন বলে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।







