চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ উইকেটে মিরাজের বাজিমাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মিরাজ মাঠে প্রশিক্ষণরত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দুই উইকেট নিলেন মোস্তাফিজুর রহমান। তৃতীয়টি আব্দুর রাজ্জাক। বাকি সাত উইকেট একাই দখলে নিলেন মেহেদী হাসান মিরাজ! বিকেএসপিতে খুলনার অফস্পিনারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রথম ইনিংসে ১১৩ রানে গুটিয়ে গেছে ঢাকা বিভাগ।

জবাবে আলো স্বল্পতায় দিনের খেলা বন্ধ হওয়ার আগে ৪.৫ ওভার ব্যাট করে ২৩ রান তুলেছে খুলনা। সৌম্য সরকার ১১ ও এনামুল হক বিজয় ১২ রানে অপরাজিত আছেন।

শেষ রাউন্ডে এসে হচ্ছে জাতীয় লিগের শিরোপা নির্ধারণ। গুরুত্বপূর্ণ ম্যাচটির প্রথম দিনেই বাজিমাত করলেন মিরাজ। ১১.৪ ওভার বল করে ২৪ রানে ৭ উইকেট তার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ বছর বয়সী তরুণের আগের সেরা বোলিং ছিল ৫০ রানে ৬ উইকেট।

কুয়াশার কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর। টস হেরে ব্যাটিংয়ে নেমে ঢাকা উইকেট হারায় নিয়মিত বিরতিতে। সর্বোচ্চ ২৮ রান আসে রকিবুল হাসানের ব্যাটে। ২১ রান করেন শুভাগত হোম। দুজনকেই বোল্ড করেন মিরাজ।

এ ম্যাচটি ড্র করতে পারলেই টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতবে খুলনা বিভাগ। প্রথম দিনে জয়ের মঞ্চই যেন প্রস্তুত করে রাখল তারা!

প্রথম স্তরের অপর ম্যাচে সোহাগ গাজীর ব্যাটে রংপুরের বিপক্ষে ভাল অবস্থানে আছে বরিশাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথমদিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৮০ রান তুলেছে তারা।

Reneta

মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি পাননি সোহাগ গাজী। ৯৯ রান করে দিনের শেষবেলায় সাজেদুল ইসলামের বলে নাসিরের হাতে ক্যাচ দেন গাজী। ১০৪ বল খেলে ১৩টি চার এক ছক্কায় সাজান ইনিংসটি। নুরুজ্জামান ৫১ ও শাসমুল ইসলাম ২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।

ফিফটির দেখা পেয়েছেন আল-আমিন জুনিয়রও। ৫০ রান করে তানবীর হায়দারকে উইকেট নিয়ে সাজঘরে ফেরেন। ৩৫ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনিও তানবীরকে উইকেট দেন।

বরিশাল ইনিংসের শুরুর দুই উইকেট নেন শুভাশিষ রায়। একটি উইকেট নিয়েছেন আরিফুল হক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ ২০১৭মিরাজমোস্তাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT