জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সে সময় সংগঠনের সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগ তার ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এগিয়ে চলবে।
বাংলাদেশের ক্রান্তিলগ্ন থেকে শুরু করে প্রতিটি অর্জনে ছাত্রলীগের নেতাকর্মীদের অবদান রয়েছে বলে মন্তব্য করেন জয়।
তিনি আরো বলেন, তরুণরাই আগামী নেতৃত্ব তৈরী করতে পারে। সে নেতৃত্বেই আগামীতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাবে বাংলাদেশ ছাত্রলীগ।







