চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭২ ঘণ্টার মধ্যে রাজন হত্যা মামলায় চার্জশিট

পরাগ আজিমপরাগ আজিম
২:৫৩ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

সিলেটের শিশু রাজন হত্যা মামলায় ৭২ ঘণ্টার মধ্যে চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এ মামলার বিচার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘রেজিস্ট্রেশন ম্যানুয়াল’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিলেটের ১৩ বছর বয়সী শিশু রাজনকে ৮ জুলাই নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। চুরির অভিযোগ এনে তার ওপর নির্যাতনের ভিডিও চিত্র প্রকাশের পর সারা দেশে নিন্দা ও বিক্ষোভ চলতে থাকে। গ্রেফতার হয় ঘটনায় জড়িত প্রায় সবাই। সৌদি আরবে পালিয়ে যাওয়ার পর প্রবাসীদের হাতে আটক হয়ে জেদ্দা পুলিশের হেফাজতে আছে অন্যতম প্রধান অভিযুক্ত কামরুল। এই আসামী বিদেশে থাকলেও মামলার চার্জশিট দিতে সমস্যা নেই বলেই জানিয়েছেন আনিসুল হক।

তিনি বলেন, চার্জ দাখিলের পর এ হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত পলাতক কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনায় আর কোনো আইনগত বাধা থাকবে না। একইসঙ্গে বিচার প্রক্রিয়া শুরু করতেও সমস্যা হবে না।

এ মামলার বিচার প্রক্রিয়া নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। এর আগে স্থানীয় একটি হোটেলে রেজিস্ট্রেশন ম্যানুয়াল ২০১৪ এর মোড়ক উন্মোচন করেন আইনমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রাজন হত্যাশিশু রাজন হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT