চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ মাসে ইউরোপে ১লাখ ৩৫ হাজার অভিবাসী: জাতিসঙ্ঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

২০১৫ সালের প্রথম ৬ মাসে অবৈধভাবে সমুদ্র পথে ইউরোপে পাড়ি জমিয়েছে প্রায় ১ লাখ ৩৫ জাজার শরণার্থী ও অবৈধ অভিবাসী। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র প্রকাশিত রিপোর্ট অনুযায়ী শরণার্থী ও অভিবাসীদের বেশিরভাগই দক্ষিণ ইউরোপে আশ্রয় নিয়ে দেশগুলোর বোঝা আরো বাড়িয়েছে।

ইউএনএইচসিআর’র এক মুখপাত্র ব্রেইন হেন্সফোর্ড এর মতে, নিজ দেশ ছেড়ে আসা ওইসব অভিবাসীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর চলতি বছরের প্রথম ভাগে ইউরোপে ২০১৪ সালের তুলনায় ৮০ শতাংশ বেশি অভিবাসী পাড়ি জমিয়েছে।

আর অভিবাসীদের ক্রমবর্ধমান সঙ্কট সমাধানের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মধ্যেও অনেক দ্বিমত ও বিভেদ তৈরি হয়েছে। রিপোর্টে দেখা গেছে, দক্ষিণ ইউরোপে জীবনের ঝুঁকি নিয়ে বিপদজ্জনকভাবে সমুদ্রপথে আসা শরণার্থী ও অভিবাসীদের সংখ্যা দিন দিন বেড়ে চলায় সেখানে সৃষ্টি হচ্ছে অনেক জটিল সমস্যা। 

এই অভিবাসীদের একটি বড় আশ্রয়স্থল হলো গ্রিস আর ওই সঙ্কট ২০১৫ সালে দেশটির অর্থনৈতিক ব্যবস্থাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। পাশাপশি দেশটির আর্ন্তজাতিক মুদ্রা তহবিলকে ঋণ করতে বাধ্য করেছে।

ইউএনএইচসিআর’র রিপোর্টে আরো দেখা যায়, প্রতিদিন প্রায় ১ হাজার অবৈধ অভিবাসী গ্রিসে প্রবেশ করায় চলতি বছরের জুন মাসের শুরু থেকে এই অভিবাসীদের গ্রিস থেকে পশ্চিম বলকানে পাঠানো হচ্ছে। একসপ্তাহ আগে বলকানে প্রায় ২’শজন অভিবাসীকে স্থানান্তর করা হয়েছে।

ইতালি এবং গ্রিস থেকে প্রায় ৪০ হাজার গৃহহীণ অভিবাসী নেয়ার পরিকল্পনায় দ্বিমত পোষণ করায় গত সপ্তাহে ইতালির প্রধানমন্ত্রী মেত্তো রেনজি ইউ নেতাদের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন।

Reneta

ইউএনএইচসিআর’র মুখপাত্র ব্রেইন হেন্সফোর্ড বলেন, ক্রমবর্ধমান শরণার্থী ও অভিবাসীদের পর্যাপ্ত আশ্রয়স্থল নেই। যেহেতু অভিবাসী সঙ্কট একটি আঞ্চলিক সমস্যা, তাই এর সমাধানে আঞ্চলিক সহযোগিতা ও আঞ্চলিক সংহতি প্রয়োজন।

রিপোর্টে শরণার্থী সঙ্কটের জন্য লিবিয়াকেও দায়ী করা হয়েছে। ২০১১ সাল থেকে সিরিয়া গৃহযুদ্ধ শুরু হলে প্রায় ৪৪ হাজার শরণার্থী সমুদ্রপথে ইউরোপে পাড়ি জমিয়েছে। আর এই সমস্যা তৈরি পেছনে ৩য় বৃহত্তম দেশ হিসেবে  ইরিত্রিয়া ও আফগানিস্তানকে দায়ী করা হয়েছে। রিপোর্টে আরো দেখা যায় ইউরোপে শরণার্থী ও অভিবাসী সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে গত মে মাস থেকে সমুদ্রে মৃতের সংখ্যাও বেড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীইউএনএইচসিআর
শেয়ারTweetPin

সর্বশেষ

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬

ঈশান কিষাণ ঝড়ে জিম্বাবুয়েকে টি-টুয়েন্টি সিরিজে হারাল ভারত

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বরগুনায় প্রবাসী তরুণের রহস্যজনক মৃত্যু

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT