চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ মাসে আফ্রিকায় করোনা আক্রান্ত ১ কোটি ছাড়াবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

আফ্রিকায় ৬ মাসের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশংকা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের ধারণা, করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরবর্তী কেন্দ্র হবে এই অঞ্চলটি।

জাতিসংঘ কর্মকর্তারাও বলছেন করোনাভাইরাসে আফ্রিকায় ৩ লাখ মানুষের মৃত্যু হবে আর অন্তত ৩ কোটি মানুষ দরিদ্র হয়ে পড়বে।

গত সপ্তাহেই আফ্রিকায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যায়। আফ্রিকায় এরই মধ্যে ১৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছে আর প্রাণ হারিয়েছে ১ হাজার মানুষ। যদিও সেটা ইউরোপের কিছু অংশ ও যুক্তরাষ্ট্রের চেয়ে কম।

আফ্রিকায় জাতিসংঘের ইকনোমিক কমিশন সতর্ক করেছে, সেখানে প্রায় ৩ লাখ মানুষ প্রাণ হারাতে পারে। তাই এই মহাদেশ রক্ষার্থে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের নিরাপত্তা জাল দিতে হবে। সেই সঙ্গে দেশের বাইরের ঋণশোধও স্থগিত করতে হবে।

হু জানিয়েছে, ভাইরাসটি আফ্রিকার রাজধানী থেকে ছড়ানো শুরু করেছে। এই মহামারীর সঙ্গে যুদ্ধ করার জন্য যথেষ্ট ভেন্টিলেটরও নেই তাদের।

আফ্রিকার মোট জনসংখ্যার তিনভাগেরই পর্যাপ্ত পানির সরবরাহ নেই আর ৬০ শতাংশ শহুরে জনগণ জনাকীর্ণ বস্তিতে বাস করে। ফলে সেসব জায়গায় ভাইরাসটির বিস্তার হবে দ্রুত।

Reneta

তবে উত্তর আফ্রিকায় এখনো আক্রান্তের সংখ্যা কিছুটা কম। হুয়ের আফ্রিকা ডিরেক্টর ড. মাতসিদিসো মোয়েতি বলেন, আফ্রিকার খুব কম মানুষ আন্তর্জাতিক সফর করেন। তারপরও সেখানে ভাইরাসটির সংক্রমণ ঘটে গেছে। এরপর দেখা যাবে অন্যান্য দেশের মতোই সেখানেও খুব দ্রুত ভাইরাসটির বিস্তার ঘটবে।

হুয়ের মতে, যদি আফ্রিকায় করোনার বিস্তার শুরু হয় তাহলে সেটা ইউরোপ বা যুক্তরাষ্ট্রের থেকেও অনেক বেশি পরিমাণে ধ্বংসাত্মক হবে। সেখানে ১০ লাখ মানুষের জন্য মাত্র পাঁচটি আইসিইউ রয়েছে। যেখানে ইউরোপে ১০ লাখে রয়েছে ৪,০০০টি। ভেন্টিলেটর কম থাকাই সেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই ভাইরাস মোকাবেলায়।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী সেটা মহামারী রূপ ধারণ করে। বর্তমানে সারা বিশ্ব এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে রত।

শনিবার সকাল পর্যন্ত সাড়ে ২২ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৭০ হাজারেরও বেশি ব্যক্তির।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফ্রিকাকরোনাকরোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT