চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ বছর পর পাকিস্তানে ফিরলেন মালালা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ২৯, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
মালালা ইউসুফজাই-পাকিস্তান সফর

ছ’বছর আগে তালেবান জঙ্গিদের গুলিতে মারাত্মকভাবে আহত হওয়ার পর এই প্রথম মাতৃভূমি পাকিস্তানে ফিরে এলেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। তবে নিরাপত্তা ও ‘পরিস্থিতির স্পর্শকাতরতা’র কথা বিবেচনা করে সফর সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে পাকিস্তানসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে দেখানো হয়, মালালা তার বাবা-মায়ের সঙ্গে ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছেন।

মালালা তার মালালা ফান্ড গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাজ্য থেকে পাকিস্তানে এসে পৌঁছান বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। ধারণা করা হচ্ছে, তিনি পাকিস্তানে চারদিন থাকবেন।

মালালা ইউসুফজাই-পাকিস্তান সফর
ধারণা করা হচ্ছে, এই গাড়িতে করে বিমানবন্দর থেকে বের হন মালালা

তবে মালালা ইউসুফজাই এই সফরে সোয়াতে তার গ্রামের বাড়িতে যাবেন কিনা, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

মালালা ইউসুফজাই ২০১২ সালে শিক্ষায় নারীদের অধিকার বিষয়ে প্রচারণা চালানার ‘অপরাধে’ তালেবানদের গুলিতে গুরুতর আহত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। তালেবান নেতৃত্বের অধীনে পাকিস্তানে তার জীবন নিয়ে লেখার পর স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে গুলি করা হয়।

মালালা ইউসুফজাই-পাকিস্তান সফর
২০১২ সালে হামলার শিকার হওয়ার পর পাকিস্তানে প্রাথমিক অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়
Reneta

জঙ্গিরা কিশোরী মালালাকে বহনকারী স্কুলবাস আক্রমণ করে গুলি চালায়, এসময় মালালার মাথায় গুলি লাগে। আহত হয় তার আরো দুই বন্ধুও। এরপরই বিশ্বব্যাপি পরিচিত মুখ হয়ে উঠেন মালালা।

এই ঘটনার পরে পরিবার নিয়ে বার্মিংহামে চলে যান এই কিশোরী। পরবর্তীতে মালালা শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন।

বর্তমানে তার বয়স ২০ বছর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানমালালা ইউসুফজাইলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ঢাবি শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা

পরবর্তী

মেসিদের পাশে ম্যারাডোনা

পরবর্তী

মেসিদের পাশে ম্যারাডোনা

পদত্যাগে বাধ্য হলেন ট্রাম্পের আরেক মন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT